দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে। ইরফানের মৃত্যুর পরই অভিনয়ে আসেন তাঁর পুত্র বাবিল খান। অনেকই তাঁর অভিনয়ে বাবার ছায়া খুঁজে পেয়েছেন।
ইরফানের মৃত্যুর পর দেওয়া একাধিক সাক্ষাৎকারে বাবার স্মৃতি ও অজানা কথা সামনে এনেছেন বাবিল। এবার মা সুতপা শিকদারকে নিয়ে অজানা কিছু কথা বলেছেন। জানিয়েছেন, বাবা ইরফানের ক্যারিয়ারের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিলেন তাঁর মা সুতপা।
জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, নিজের বড় বড় স্বপ্ন থাকা সত্ত্বেও তাঁর মা সুতপা সেগুলো সরিয়ে বাবা ইরফান খানের স্বপ্নকে বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বাবিল আরও জানিয়েছেন, ইরফান কখনো সবার সামনে তাঁর মায়ের এই কৃতিত্ব নিয়ে কথা বলেননি। এমনকি বাবিল এ-ও জানিয়েছেন, সুতপার সাপোর্ট ছাড়া ইরফান কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতেন না।
বাবিল বলেন, ‘নিজের সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে স্বামী ও সন্তানের উন্নতিতে সঙ্গ দেওয়া সত্যিই খুব কঠিন এবং সাহসী পদক্ষেপ। কিন্তু আমার মা এই পদক্ষেপ নিয়েছেন। মাকে ছাড়া বাবা এত দূর এগোতে পারতেন না।’ এর পরই বাবিল জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় তাঁর সাফল্যে সুতপার গুরুত্ব সবার সামনে স্বীকার করেছিলেন ইরফান।
উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’-এ ইরফানপুত্র বাবিল খানের অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। ১৯৮৪ সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির ওপর ভিত্তি করে সিরিজটি পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা শিব রাওয়াইল। এতে আরও অভিনয় করবেন অভিনেতা কে কে মেনন, আর মাধবন ও দিব্যেন্দু।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে