
প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি মিউজিয়াম গালায় অংশ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল সোমবার রাতে ২০২৩ সালের অ্যাকাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠিত হয়। তারকাখচিত সন্ধ্যায় হলিউডের তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন দীপিকা।
মেরিল স্ট্রিপ থেকে সেলেনা গোমেজ এবং নিকোলা পেল্টজসহ অনেকেই যোগ দিয়েছিলেন ২০২৩ সালে অ্যাকাডেমি মিউজিয়াম গালায়। গালাতে অংশ নিতে লুই ভিতোঁর নীল রঙের মখমলের গাউনে লাল গালিচায় হাজির হন দীপিকা। কানে ডায়মন্ডের ঝোলা দুল এবং হাতে পরেছিলেন বালার মতো ব্রেসলেট। সঙ্গে আঙুলে পরেন একাধিক আংটি।
উল্লেখ্য, দীপিকাকে সর্বশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮’ ও শুটিং ফ্লোরে আছে তাঁর অভিনীত ‘সিংহাম এগেইন’।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৫ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে