ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত বলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। দেশের ২৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।
গত বছর থেকে বাংলাদেশের হলে চলছে বলিউডের সিনেমা। শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে শুরু, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
মিস্টার অ্যান্ড মিসেস মাহি পরিচালনা করেছেন স্মরণ শর্মা। প্রযোজনায় করণ জোহর। গল্পে রাজকুমারকে দেখা যাবে এক ব্যর্থ ক্রিকেটারের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম মাহেন্দ্র।
নিজে খেলোয়াড় হতে না পারলেও ক্রিকেটের খুব ভক্ত সে। আর জাহ্নবীর চরিত্রের নাম মাহিমা, পেশায় চিকিৎসক। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দুজনের নামের আদ্যাক্ষর এক হওয়ায় মিস্টার অ্যান্ড মিসেস মাহি নামে পরিচিতি পায় তারা। ধীরে ধীরে তারা বুঝতে পারে, ক্রিকেট দুজনেরই পছন্দের। মাহিমা পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী। স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠেপড়ে নামে মাহেন্দ্র।
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার ট্রেলার ও গানগুলো সাড়া ফেলেছে অনলাইনে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে