বিশ্বব্যাপী আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। ইতিমধ্যে বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে হইচই ফেলেছে এটি। সালমানের সিনেমাটি নিয়ে যখন গোটা দুনিয়ায় শোরগোল, ঠিক তখনই শোনা গেল তিন দেশে নিষিদ্ধ হয়েছে ‘টাইগার থ্রি’র প্রদর্শনী।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে ওমান, কুয়েত ও কাতারের সালমানভক্তরা দেখতে পারবেন না ‘টাইগার থ্রি’।
ভারতীয় সংবাদমাধ্যমে হিন্দুস্তান টাইমস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘টাইগার ৩’র বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এই তিন দেশের। তাঁদের দাবি, এ ধরনের দৃশ্য সেই সব দেশের সংস্কৃতিকে আঘাত করবে। বিশেষ করে ক্যাটরিনার তোয়ালে পরা অ্যাকশন দৃশ্য নিয়েই বেশি আপত্তি। এ ছাড়া সিনেমায় যেভাবে হিংসা-বিদ্বেষ ছড়ানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।
উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই দাপট দেখাচ্ছে ‘টাইগার থ্রি’। ফার্স্ট ডে ফার্স্ট শো ইতিমধ্যে হিট। অগ্রিম টিকিট বিক্রি করে এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৩ কোটি রুপি। পরিস্থিতি বুঝে অনেক জায়গাতেই বাড়িয়ে দেওয়া হয়েছে শোয়ের সংখ্যা। শুধু ভারতে নয়, দুবাইয়েও মধ্যরাত থেকে সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা। ভারতেও প্রথম শো শুরু হবে সকাল ৬টা থেকে।
প্রসঙ্গত, যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায়। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার থ্রি’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’-এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে