
দেশি–বিদেশি তারকা শিল্পীদের জীবন নিয়ে আলোচনা–সমালোচনা নিত্য ঘটনা। বর্তমানে তো সমালোচনা, বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়েও এসবের মধ্যে থাকার প্রবণতা দেখা যায়। তবে সম্প্রতি বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ওম পুরির দাম্পত্য সংকট নিয়ে কথা বলেছেন আরেক অভিনেতা আন্নু কাপুর। ওম পুরির প্রথম স্ত্রী সীমা কাপুর আন্নু কাপুরের আপন বোন।
আন্নু কাপুরের ভাষ্য অনুযায়ী, ওম পুরি একজন দক্ষ ও অসাধারণ অভিনেতা হলেও, তার নিজের বোন সীমা কাপুরের জীবন ‘নষ্ট’ করেছেন। যা তাঁকে আজও কষ্ট দেয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওম পুরি একজন অসাধারণ অভিনেতা ছিলেন ঠিকই, কিন্তু একজন স্বামী হিসেবে তিনি সীমা কাপুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সীমা কাপুর এবং ওম পুরির বিয়ের মাত্র কয়েক মাস পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়।
আন্নু উল্লেখ করেন, সীমা যখন জানতে পারে যে ওম পুরি জনৈক সাংবাদিক নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তখন সীমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল।
যদিও গত বছরে এক সাক্ষাৎকারে সীমা কাপুর নিজেই তার সেই সময়ের স্মৃতিচারণ করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও ওম পুরির পরকীয়া সম্পর্কে জানতেন, কিন্তু তাকে জানতে দেওয়া হয়নি।
সেই সাক্ষাৎকারে সীমা উল্লেখ করেন, ওম পুরির মদ্যপান এবং পরকীয়ার কারণে সীমা ঘর ছাড়তে বাধ্য হন। পরবর্তীকালে তাঁর সন্তান মারা গেলে ওম পুরি সান্ত্বনা দেওয়ার বদলে সচিবের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠিয়েছিলেন। তবে সেই টাকা সীমা প্রত্যাখ্যান করেছিলেন।
১৯৯৩ সালে ওম পুরি নন্দিতা পুরিকে বিয়ের বছর সীমা কাপুরের সঙ্গে বিবাহ–বিচ্ছেদ ঘটে। ওম পুরি ২০১৭ সালে মারা যান, তবে মৃত্যুর আগে তিনি সীমার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন।
জীবনের শেষ সময়ে সীমা কাপুরই ওম পুরির কাছে ছিলেন। এ নিয়ে আন্নু কাপুর আক্ষেপ করে বলেন, ওম পুরি যখন শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন, তখনই তিনি আবার সীমার কাছে ফিরে এসেছিলেন। সীমা উদারতা দেখিয়ে তাঁর যত্ন নিলেও, আন্নু কাপুর বোনের ওপর এই কারণে কিছুটা বিরক্ত ছিলেন।
আন্নু কাপুরের মতে, ওম পুরি সীমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছেন এবং সীমার আজ কোনো অবলম্বন নেই।
তবে তিনি এ নিয়ে এখন আর কোনো শত্রুতা পোষণ করেন না। তিনি ওম পুরির ছেলে ঈশান এবং প্রাক্তন স্ত্রী নন্দিতার মঙ্গল কামনা করেন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে