গত শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কড়ক সিং’। এতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটি মুক্তির আগে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। দিল্লিতে জয়ার প্রথম অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’য়ের প্রিমিয়ারে অংশ নেওয়ার পর সেখান থেকে দ্বিতীয় প্রিমিয়ার শোতে ছুটে গেছেন মুম্বাইয়ে। সর্বশেষ অংশ নিয়েছেন কলকাতার প্রিমিয়ারে।
প্রিমিয়ারে জয়া নজর কেড়েছেন ঢাকাই জামদানিতে। প্রিমিয়ার থেকে ফেসবুকে পোস্ট করেছেন বেশ কিছু ছবি, যা প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের। জয়ার
পোস্টে অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘অনেক সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের গর্ব, অনেক সুন্দর লাগছে আপনাকে।’
ওয়েব ফিল্ম ‘কড়ক সিং’ পরিচালনা করেছেন বাঙালি নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী। সিনেমায় জয়ার সহশিল্পী হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সঞ্জনা সাংভিরা, পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ আরও অনেকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে