
সাফল্যের তিন দশক পেরিয়ে এলেন রানী মুখার্জি। ১৯৯৬ সালে বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ ও বলিউডের ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে শোবিজে তাঁর পথচলা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে রানী হয়ে উঠেছেন তাঁর প্রজন্মের অন্যতম সম্মানিত ও প্রশংসিত অভিনেত্রী। রানীর সিনেমাজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার যশরাজ ফিল্মস স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘করণ অ্যান্ড রানী: থার্টি ইয়ারস অব ফিল্মস, ফ্রেন্ডশিপ অ্যান্ড মেমোরিজ’ শীর্ষক ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক করণ জোহর। নিজের শৈশব, বেড়ে ওঠা, মা-বাবা, সন্তান, সিনেমায় পদার্পণ, চলচ্চিত্রের ঘটনাবহুল অধ্যায়—নানা বিষয় নিয়ে তিন ঘণ্টাব্যাপী খোলামেলা কথা বলেন রানী মুখার্জি।
রানী জানান, চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও তাঁদের সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না। বাবা রাম মুখার্জি পেশায় ছিলেন চলচ্চিত্র পরিচালক। তবে রানী যে অভিনয়ে আসবেন, এমন পরিকল্পনা ছিল না কারও। প্রথম হিন্দি সিনেমা রাজা কি আয়েগি বারাতের প্রস্তাব আসে তাঁর বাবার বন্ধু প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে। মায়ের কথায় এ সিনেমায় অভিনয়ে রাজি হন রানী।
অনেক পরে বুঝেছেন, মায়ের এই সিদ্ধান্তের পেছনে ছিল আর্থিক বাস্তবতা। রানী বলেন, ‘তখন বুঝিনি, কিন্তু এখন মনে হয়, মা হয়তো আমাদের সংসারের আর্থিক পরিস্থিতি একটু ভালো করার রাস্তা খুঁজছিলেন। তাঁদের আশা ছিল, আমি যদি এই ইন্ডাস্ট্রিতে ভালো করি, তাহলে সেটা আমাদের সবার জন্যই ভালো হবে।’
বক্স অফিসে রাজা কি আয়েগি বারাত সাফল্য না পেলেও পরবর্তী সিনেমা ‘গুলাম’ দিয়ে ব্যাপক পরিচিতি পান রানী। তবে ক্যারিয়ারের শুরুতেই কণ্ঠস্বর নিয়ে প্রতিকূলতার মুখে পড়েছিলেন তিনি; যার ফলে প্রথম কয়েকটি সিনেমায় তাঁর দৃশ্যগুলো অন্য কাউকে দিয়ে ডাবিং করানো হয়। সেটা তাঁর জন্য ছিল কষ্টের অভিজ্ঞতা।
তবে সে পরিস্থিতি বদলে যায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে। করণ এতে রানীকে দিয়েই ডাবিং করান। আর তা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও পায়। এর পর থেকে কণ্ঠস্বর নিয়ে আর কখনো প্রতিকূলতার মুখে পড়তে হয়নি রানীকে। এ কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। কাঁদতে কাঁদতে বলেন, ‘এ সিনেমায় আমি নিজের কণ্ঠস্বর ফিরে পেয়েছিলাম।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে