অবশেষে সব অপেক্ষার অবসান! আজ বুধবার প্রকাশ্যে এসেছে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমার টিজার। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘টাইগার ৩’ তে এক ঝলকে নজর কেড়েছেন বলিউড ভাইজান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। আজ প্রযোজক যশ চোপড়ার জন্মদিনে টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। এরপর ৫ বছর পর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।
টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। গত ২০ বছর ভারতকে রক্ষা করতে নিজের সবকিছু দিয়েছি। এর বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার বিশ্বাসঘাতক। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি আপনাদের শত্রু।’
এরপর সালমানকে বলতে শোনা যায়, ‘গত ২০ বছর সার্ভিস দেওয়ার পরও ভারত থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে হচ্ছে। আমার সন্তানকে আমি কিছুই বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, বিশ্বাসঘাতক না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।
প্রসঙ্গত, সালমান খান ছাড়াও এতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে