
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ‘ভাগাম ভাগ’। ২০০৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় অক্ষয় কুমার, গোবিন্দ ও পরেশ রাওয়ালের রসায়ন আজও মনে রেখেছে দর্শক। দুই দশক পর তৈরি হচ্ছে ভাগাম ভাগের সিকুয়েল। অক্ষয় ও পরেশ ‘ভাগাম ভাগ ২’তে ফিরলেও বাদ পড়েছেন গোবিন্দ। তাঁর জায়গায় নেওয়া হয়েছে মনোজ বাজপেয়িকে।
সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ভাগাম ভাগ ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়, পরেশ ও মনোজ। প্রথম পর্বের মতো এতেও থাকবে দম ফাটানো হাসি। আগামী মাসে মুম্বাইতে শুরু হবে শুটিং। এতে অক্ষয়ের নায়িকা হিসেবে নেওয়া হয়েছে দক্ষিণি অভিনেত্রী মিনাক্ষী চৌধুরীকে। ‘গুন্টুর করম’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, ‘লাকি ভাস্কর’, ‘সংক্রান্তিকি ভাস্তুনম’-এর মতো আলোচিত সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছেন মিনাক্ষী। ২০১৯ সালে ‘আপস্টার্টস’-এর পর ভাগাম ভাগ ২ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। আর মনোজের বিপরীতে কোন অভিনেত্রী থাকবেন, তা নিয়ে আলোচনা চলছে।
শুধু অভিনেতা নয়, ভাগাম ভাগ ২-তে বদলে গেছে পরিচালকও। প্রথম পর্ব পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তিনি অক্ষয়কে নিয়ে পরপর তিনটি সিনেমা বানাচ্ছেন—‘ভূত বাংলা’, ‘হাইওয়ান’ ও ‘হেরা ফেরি ৩’। ব্যস্ততার কারণে ভাগাম ভাগের সিকুয়েলে থাকতে পারছেন না তিনি। প্রিয়দর্শনের বদলে তাই পরিচালক হিসেবে নেওয়া হয়েছে রাজ শান্ডিল্যকে। ‘ড্রিম গার্ল’-এর মতো কমেডি সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া এই নির্মাতা তাঁর নিজস্ব স্টাইল বজায় রাখবেন ভাগাম ভাগ ২-তে, এমনটাই আশা করা হচ্ছে। কমেডির সঙ্গে এ সিনেমার গল্পে যুক্ত হবে সাসপেন্স থ্রিলারের উপাদান।
অক্ষয় কুমার বর্তমানে আনিস বাজমির একটি কমেডি সিনেমার শুটিং করছেন। এরপরই যোগ দেবেন ভাগাম ভাগ ২-এর সেটে। এরপর ‘গোলমাল ৫’-এর শুটিং করবেন তিনি। বোঝাই যাচ্ছে, পরপর বায়োপিকে ব্যর্থ হওয়ার পর আবার নিজের পরিচিত ঘরানা কমেডিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন অক্ষয়। সেই পরীক্ষায় কতটা সাফল্য পান, সেটাই এখন দেখার পালা।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে