হাজার কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউড অভিনেতা গোবিন্দর। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ভারতের ওডিশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোলার টেকনো অ্যালায়েন্স নামক কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে প্রতারণার জাল বিস্তার করেছিল। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে গোবিন্দকে। সেই পরিপ্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দ। আর সেই কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ।
ওডিশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ জানিয়েছেন, ‘খুব শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম মুম্বাইতে যাবে।’
গত জুলাই মাসে ওই কোম্পানির একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা। সেখানে কোম্পানিটির বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। এ বিষয়ে আধিকারিক জে এন পঙ্কজ আরও বলেন, ‘গোবিন্দ এ ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে। আমাদের তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বলিউড সুপারস্টারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ নিয়ে মুখ খুলেছে তাঁর টিম। গোবিন্দর ম্যানেজার সাসি সিনহা বলেন, ‘এ ঘটনার সঙ্গে অভিনেতার কোনো যোগাযোগ নেই। একটি কোম্পানির ইভেন্টে গোবিন্দ গিয়েছিলেন এবং তিনি ফেরতও আসেন। এর সঙ্গে সংস্থার ব্যবসা বা ব্র্যান্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। অর্ধসত্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে।’
উল্লেখ্য, এ ঘটনায় একাধিক মানুষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বছরের শুরুতেই কোম্পানিটির ভারত ও ওডিশার প্রধান গুরতেজ সিং সিন্ধু এবং নিরোধ দাসকে গ্রেপ্তার করা হয়। এই দুজন ছাড়াও বিনিয়োগ পরামর্শদাতা রতনাকর পালাইকেও আগস্টে গ্রেপ্তার করা হয়।
ওডিশা পুলিশ জানিয়েছে, ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের নামে এই কোম্পানি ভদ্রক, ময়ূরভঞ্জ, ভুবনেশ্বরে কমপক্ষে ১০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা তুলেছিল। এ ছাড়া উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, রাজস্থানেও এই সংস্থার জাল ছড়িয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে