অনিল কাপুরের কন্যা বলে তাঁর পরিচিতি তো রয়েছেই, এর বাইরেও অভিনেত্রী হিসেবে আলোচিত তিনি। সম্প্রতি নিজের ছেলের সঙ্গে প্রথমবারের মতো ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজা ও পুত্র বায়ুর সঙ্গে এই প্রথম ছবি শেয়ার করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করেন। ছবি থেকে দেখা যায় সোনম, তাঁর স্বামী আনন্দ ও পুত্র বায়ু তিনজনেরই গায়ে হলুদ রঙের কাপড়।
ছবির ক্যাপশনে সোনম কাপুর লেখেন, ‘সেই শক্তির চেতনায় উদ্ভাসিত, যা আমাদের জীবনে নতুন অর্থ নিয়ে এসেছে...হনুমান ও ভীমের চেতনায় যারা অসীম সাহস ও শক্তিকে আমাদের জীবনে মূর্ত করে...যা পবিত্র, জীবনদাতা এবং চিরন্তন আমাদের সবার চেতনায়। আমরা আমাদের ছেলে বায়ু কাপুর আহুজার জন্য আশীর্বাদ চাই।’
পোস্টের নিচের অংশে সোনম কাপুর তাঁর পুত্র বায়ুর নামকরণ প্রসঙ্গে লেখেন, ‘হিন্দু শাস্ত্রে বায়ু পঞ্চতত্ত্বের একটি, যা শ্বাসের দেবতা, হনুমান, ভীম ও মাধবের আধ্যাত্মিক পিতা এবং তিনি বায়ুর শক্তিশালী মহাপ্রভু। প্রাণই হলো বায়ু এবং তা মহাবিশ্বের জীবন ও বুদ্ধিমত্তার একটি নির্দেশক শক্তি। প্রাণ, ইন্দ্র, শিব ও কালী সমস্ত দেবতা বায়ুর সঙ্গে সম্পর্কিত। তিনি যত সহজে মন্দকে ধ্বংস করতে পারেন, ঠিক তত সহজেই জীবের মধ্যে প্রাণ ফুঁকতে পারেন। বায়ুকে বীর, সাহসী এবং মনোমুগ্ধকর সুন্দর বলা হয়। বায়ু ও তার পরিবারের জন্য আপনার অব্যাহত শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য আপনাদের ধন্যবাদ।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে