২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর। তাঁর দুই সন্তান যশ আর রুহি জোহর। করণের মায়ের কাছেই বড় হচ্ছে দুজন। দাদির আদরে বেড়ে উঠলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে এখন মায়ের ব্যাপারে জানতে চাচ্ছে সন্তানেরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান, সন্তানেরা এখন মাকে নিয়ে নানা প্রশ্ন করতে শুরু করেছে। আর সেসব প্রশ্নের জবাব দিতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে।
ভারতীয় সাংবাদিক ফায়ে ডি’সুজার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ‘আমাদের পরিবারকে আধুনিক পরিবার বলা যায়, যা সব পরিবারে খুব স্বাভাবিক, আমার পরিবারে সে রকমটা নয়। তাই প্রশ্ন আর সিচুয়েশনগুলোও সাধারণ নয়। আমার সন্তান যশ আর রুহি আমাকে প্রশ্ন করে, ‘‘আমরা কার পেটে জন্মেছি?’’ ‘‘আমরা কেন দাদিকে মা বলি? আমাদের মা কোথায়?’’ এসব প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন। আমি ওদের স্কুলের কাউন্সেলরের সাহায্য নিচ্ছি।’
এদিন সন্তানদের সঙ্গে খুনসুটি ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন করণ জোহর। করণের ছেলে চিনি খেতে পছন্দ করে। এ নিয়ে মজা করে করণ বলেছিলেন, ‘যশ তোমার ওজন বাড়বে, তুমি মুটিয়ে যাবে।’ বিষয়টি নিয়ে মন খারাপ হয় যশের। অভিমান করে করণের সঙ্গে। আর এ কারণে বেশ অনুশোচনা বোধ হয় করণের। তাঁর কথায়, ‘আমি না বুঝেই ফ্যাট-শেমিং করে ফেলেছিলাম যশের। তার জন্য এখনো লজ্জা করে। যশ চিনি খেতে ভালোবাসে। বেশি চিনি খেলে ও মোটা হয়ে যাবে ভেবে বারবার বারণ করেছি, চেঁচিয়েছি। এটা ভুলে গিয়েছিলাম, ও ছোট বাচ্চা। সেই ঘটনার কথা ভাবলে এখনো লজ্জা করে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে