মুক্তির অপেক্ষায় আছে রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা গান ও ট্রেলার প্রশংসা কুড়িয়েছে সবার। এতে মুখ্য ভূমিকায় রণবীর থাকলেও ট্রেলারে অল্প সময়ে দেখা দিয়ে নজর কেড়েছেন ববি দেওল। তবে তাঁকে যে লুকে দেখা গেছে, তা পাওয়ার জন্য যথেষ্ট কষ্ট করেছেন ববি। এবার সে কথাই প্রকাশ্যে আনলেন তাঁর ট্রেনার প্রজ্বল শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে ট্রেনার প্রজ্বল শেঠি জানিয়েছেন, সন্দীপ রেড্ডি ভাঙার এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছেন এই অভিনেতা।
‘রেস’ সিনেমার সময় থেকে প্রজ্বল ববিকে ট্রেনিং দিচ্ছেন। ২০১৭ সাল থেকেই তিনি অভিনেতার শরীরচর্চার দিকে নজর রেখেছেন। এবার তিনিই জানালেন, ববি গত চার মাস কোনো মিষ্টি বা চিনি খাননি, সঙ্গে ছেড়েছেন প্রিয় অনেক খাবার।
তিনি আরও জানান, নিজেকে রণবীরের থেকে চওড়া এবং বড় দেখাতে চেয়েছিলেন ববি। এমনটাই পরিচালকের নির্দেশনা ছিল। সেটার জন্য শরীরকে সেভাবেই গড়েন ববি। আর তা করতে গিয়েই অভিনেতার শরীরে ফ্যাটের পরিমাণ কমে গিয়ে হয় মাত্র ১২। আর তাঁর ওজন ৮৫ থেকে ৯০-এর মধ্যেই থেকেছে সে সময়।
ট্রেনার জানান, ববির এই চেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন ‘অ্যানিমেল’-এর পরিচালক। তাঁর কথায়, ‘পরিচালক ববির দেহের গঠনের বদল দেখে ভীষণ খুশি হয়েছিলেন। উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন যে আমি দারুণ একটা কাজ করেছি। বর্তমানে ববি স্যার যে প্রশংসা পাচ্ছেন, সেটা দেখেও আমি ভীষণ খুশি।’
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ রণবীর ও ববির সঙ্গে আরও দেখা যাবে অনিল কাপুর ও ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। আগামী ১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে তা কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে