
বলিউড অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। এই গুঞ্জন শুরু হয় গত বছর, যখন কেদারনাথে তাঁদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। জানা গেছে, সারা ঘন ঘন কেদারনাথ দর্শনে যান, আর সেই জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।
পরবর্তীতে রাজস্থানের একই লোকেশন থেকে তাঁরা আলাদা আলাদা ছবি শেয়ার করেন। তখন এই গুঞ্জন আরও জোরালো হয়।
সম্প্রতি, মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া একটি সাক্ষাৎকারে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। টিম বরিন্দর চাওলার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘যে যা লিখতে চায়, লিখবেই। এটা তাঁদের কাজ। আমি কেবল নিজের কাজের দিকে মনোযোগ দিই, আর এসব আমাকে তেমন বিরক্ত করে না।’
অর্জুন একজন মডেল, অভিনেতা ও ফিটনেস অনুরাগী। তার বাবা ফতেহ সিং বাজওয়া একজন রাজনীতিক এবং পাঞ্জাবে বিজেপির জ্যেষ্ঠ সদস্য। অর্জুন ব্যান্ড অব মহারাজাস সিনেমার জন্য পরিচিত এবং ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি একজন প্রশিক্ষিত এমএমএ ফাইটার। তবে সারা আলী খান এই গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

কাজের ক্ষেত্রে সারা সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় ভীর পাহারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ভীর যিনি সারার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচিত, এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। সিনেমার প্রচারণার সময় ভীর বলেন, ‘সারা আমাকে অনেক সাহায্য করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে সহায়ক হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে