সৌরভ গাঙ্গুলী ‘লাভ ফিল্মস’র ব্যানারে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই তৈরী হবে তাঁর বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, বড় পর্দায় আসছে তাঁর বায়োপিক। সেই পোস্ট ভাইরাল। সকলে শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক জনপ্রিয় এই অধিনায়ককে। বড় বাজেটের এই ছবিটি হিন্দিতেই হবে। আজ চিত্রনির্মাতা লাভ রঞ্জনও ঘোষণা করলেন, সৌরভকে নিয়ে বায়োপিকটি তিনি পরিচালনা করবেন।
আজ বৃহস্পতিবার সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব। রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।’
বায়োপিক তৈরি হচ্ছে এটা জানালেও, তাঁর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক একবার জানিয়েছিলেন তিনি নিজের চরিত্রে রনবীর কাপুরকে দেখতে চান। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, হৃত্বিক রোশানের সঙ্গেও কথা বলা হচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করা নিয়ে। তবে লাভ রঞ্জনের সঙ্গে রনবীরের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবির শুটিং করছেন এই অভিনেতা। তবে, অনেকে এখনি বলছেন রনবীর যদি সৌরভ হন, তাহলে আলিয়াকে ডোনা গাঙ্গুলির চরিত্রেও মন্দ লাগবে না।
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনিই ক্রিকেটের ‘দাদা’। প্রিয় অধিনায়কদের তালিকাতেও তিনি থাকবেন উপরের সারিতেই। তাঁর বাস্তব জীবনের ও ক্যারিয়ারের ওঠা নামার গল্প যে কোনও সিনেমাকে হার মানাতে পারে। লর্ডসের মাঠ যতদিন থাকবে, ততদিন সকলের মনে ঘর করে থাকবেন তিনি। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনাও ছিল। ভারতীয় একাধিক গণমাধ্যম নানা গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশও করেছে, আজ তা বাস্তব হল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে