স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর নিজেকে একরকম গুটিয়েই নিয়েছিলেন শিল্পা শেঠি। এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সব সময় সক্রিয় শিল্পা নিজেকে সরিয়ে নিয়েছেন সেখান থেকেও। তবে ইনস্টাগ্রামে আজ একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। লেখক জেমস থারবারের একটি উক্তি শেয়ার করেন তিনি। যার বাংলা দাঁড়ায়, ‘আমরা যেখানে আছি কিংবা যেখানে ভবিষ্যতে থাকব সেই পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা রয়েছে। কিন্তু, কৃতজ্ঞ যে আমি বেঁচে আছি। আমি জানি আমার ভবিষ্যৎ চ্যালেঞ্জে ভর্তি। কিন্তু, তাও বর্তমানে ভালোভাবে বাঁচতে আমাকে কেউ আটকাতে পারবে না।’
অন্যদিকে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী মঙ্গলবার পর্যন্ত হাজতে থাকতে হবে তাঁকে। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় আরেক অভিযুক্ত রায়ান থর্পেকেও পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পর্ন ফিল্ম তৈরির অভিযোগে ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশের সাইবার সেল। সেদিন বিকেলেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের গ্রেপ্তারির পর ঘটনার সূত্রপাত হয়েছিল। তাঁর সূত্র ধরেই রাজ কুন্দ্রার কর্মচারী উমেশ কামাতের সন্ধান পান তদন্তকারী অফিসাররা। রাজকে এই কর্মকাণ্ডের মূল যড়যন্ত্রকারী হিসেবে ব্যাখ্যা করেছিল পুলিশ। অন্যদিকে, পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রী দাবি করেন রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। এমন পরিস্থিতিতেই সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বাই পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সার্ভারও পুলিশের হাতে এসেছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে