পরিচালক হিসেবেই বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ফারহান আখতার। ‘দিল চাহতা হ্যায়’, ‘ডন’, ‘লক্ষ্য’-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি। এরপর ‘রক অন’ ছবিতে অভিনেতা হিসেবে নতুন সফর শুরু হয় তাঁর। গত দুই দশকে বলিউডে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে ফারহান আখতারকে। আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘তুফান’-এর। এই ছবির কিছু জানা-অজানা।
মিলখা সিং হয়ে দৌড়েছেন ফারহান আখতার, এবার পাওয়া গেল বক্সিং রিংয়ে। আট বছর পর ফের স্পোর্টস ড্রামা নিয়ে হাজির হয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ জুটি ফারহান আখতার ও পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা।
পরিচালক রাকেশ জানালেন, ‘ভাগ মিলখা ভাগ’-এর প্রস্তাব নিয়ে তিনি গিয়েছিলেন ফারহানের কাছে, কিন্তু ‘তুফান’-এর ভাবনা ফারহানের। পরিচালক জানালেন, ‘ফারহান ফোনে আমাকে এই ছবির কথা বলে। আর ২০ মিনিটের মধ্যে ছবিটা করব বলে ঠিক করে ফেলি।’
রাকেশ ছবিটা চার বছর আগে বানানোর প্ল্যান করেন। এরপর প্রায় এক বছর বিভিন্ন বক্সারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাছ থেকে শুনেছেন কেমন হয় বক্সারদের জীবন। এরপর সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন।
ফারহান বলেন, ‘এটা জীবনের গল্প। সম্পর্কের গল্প, তার ওঠানামা, জীবন-সমাজের সঙ্গে লড়াইয়ের গল্প, নিজের সঙ্গে দ্বন্দ্ব, নিজের ভালোবাসার মানুষদের সঙ্গে দ্বন্দ্ব। এমন নয় যে ছবিটা দেখে গ্লাভস পরে বক্সিং রিংয়ে নামতে উৎসাহী করবে আপনাকে, বরং এই ছবির চরিত্রগুলো আপনাকে অনুপ্রেরণা দেবে নিজের পেশায় সেরা হতে।’
ফারহান এই সিনেমার আগে বক্সিং সম্পর্কে কিছুই জানতেন না। প্রস্তুতির জন্য মাসখানেক সময় দৈনিক পাঁচ ঘণ্টা বক্সিং দেখেছেন, তা নিয়ে পড়াশোনা করেছেন।
ছবির জন্য বক্সিং ট্রেনিং নিতে হয়েছে ফারহান আখতারের। তবে বক্সিং শেখার থেকেও বেশি চ্যালেঞ্জিং ছিল গল্পের স্বার্থে মোটা হওয়া। ফারহান বলেন, ‘ছবিতে একটা অংশ আছে, যেখানে আমাকে একদম আউট অব শেপে দেখানো হয়েছে। সেটাই আমার শরীরের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেখান থেকে ফিট হওয়াও চ্যালেঞ্জের। ফিট থাকলেই আপনি ভালো থাকবেন এবং আপনার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে পারবেন।’
ছবিতে আজিজ আলির (ফারহান খান) সঙ্গে হিন্দু মেয়ের প্রেম ঠিক মেনে নিতে পারেননি অনেকে। তাই তো সোশ্যাল মিডিয়ায় তুফান উঠেছে ‘বয়কট তুফান’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে