একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
গতকাল শনিবার ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা। মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে সেটের ছাদের একটা বড় অংশ ভেঙে পড়ে আহত হন অভিনেতা।
জানা গেছে, শুধু অর্জুন কাপুর নন, অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও আহত হয়েছেন।
শুটিং সেটের কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি, ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। তবে গোটা ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। তবে অর্জুন কাপুরসহ অনেকে মারাত্মক জখম হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পোড়োবাড়িকে তো আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি এটা ভেবে যে, প্রযোজনা সংস্থার তরফে সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে শুট চলছিল, তাই অতিরিক্ত শব্দের ভাইব্রেশনেই হয়তো এমন মারাত্মক ঘটনা ঘটে।
অশোকও কনুই ও মাথায় আঘাত পেয়েছেন। ডিওপি মনু আনন্দের হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে গেছে। আরেক ক্যামেরা সহকারী মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে