কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেখানে সিনেমার প্রদর্শন মানেই সেটি উৎসবে মনোনীত হয়েছে—এমনটা ভাবা উচিত নয় বলে জানান নওয়াজ। তাঁর কথায় যে কেউ চাইলে অডিটরিয়াম ভাড়া করে নিজেদের লোকজনকে কানে ডেকে সিনেমা দেখাতে পারেন। সম্প্রতি ‘দ্য লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন তিনি।
‘দ্য লল্লনটপ’কে নওয়াজ বলেন, ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও হবে। সেখানে অডিটরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, আর নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকজনকে সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না, অর্ধেক মানুষজন কী করতে ওই চলচ্চিত্র উৎসবে যায়। আর কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শক মহলেও তা সাড়া ফেলবে—এটা ভুল ধারণা।’ নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকেরা ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।’
কান চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে নওয়াজের। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একে একে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে কানে অংশ নিয়েছে।
আজ শুক্রবার মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিনের নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে