নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা যেন বাড়ছে। মাঝেমধ্যে রামায়ণের সেট থেকে একাধিক ছবিও প্রকাশ্যে চলে আসছে। এবার জানা গেল মুক্তির আগে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। ভারতের সব থেকে ব্যয়বহুল ছবি হতে চলেছে এটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর ৮৩৫ কোটি রুপিতে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি।
সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবীকে দেখা যাবে রাম ও সীতার ভূমিকায়। আর এই রামায়ণ হতে যাচ্ছে ভারতের সব থেকে ব্যয়বহুল ছবি। তাও এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য।
প্রসঙ্গত, রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ নির্মাণে খরচ হয়েছিল ৪৫০ কোটি রুপি। এবার সেসব কিছুকে টপকে হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি রুপিতে বানানো হচ্ছে রামায়ণ। তবে ভারতে এর আগে ৫০০ কোটি রুপি বাজেটে একাধিক ছবি বানানো হয়েছে। আর এই ছবিগুলো হলো ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘আদিপুরুষ’ এবং ‘আরআরআর’।
জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পেতে পারে ‘রামায়ণের পার্ট ১’। শুটিং হওয়ার পর ৬০০ দিন ধরে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ চলবে এই ছবির!
উল্লেখ্য, রণবীর কাপুরকে শেষবার দেখা গেছে ‘অ্যানিমেল’ সিনেমায়। রামায়ণ ছাড়া তাঁকে সামনে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে