হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আজ ৩০ আগস্ট রাখীবন্ধন উৎসব বা রাখী পূর্ণিমা। মূলত বোন-দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখী বাঁধেন। তবে শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখী বাঁধা যায়। এমন দিনে ভাই হারানো এক বোনের আবেগঘন পোস্ট সবার সবার হৃদয় ছুঁয়েছে।
আজ বুধবার রাখীবন্ধন উপলক্ষে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বড় বোন শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিশেষ একটি পোস্ট। অভিনেতার পুরোনো কিছু ছবি-ভিডিওর কোলাজ বানিয়ে তা তুলে ধরেছেন সবার কাছে।
ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় তুমি আমাদের সঙ্গেই আছ, কোথাও যাওনি। আবার কখনো এটা ভেবে কষ্ট পাই তোমাকে আর দেখতে পাব না। তোমার কণ্ঠ শুনতে পাব না, তোমার হাসি শুনতে পাব না। তোমার সঙ্গে আর কথা হবে না।’
তিনি আরও লিখেছেন, ‘চাওয়ার পরও তোমাকে হারানোর বেদনা কারও সঙ্গে ভাগ করে নিতে পারি না। কারণ এটা বলার মতো ভাষা আমাদের নেই। এই যন্ত্রণা দিন দিন গভীরতর হয়ে চলেছে। আমাদের একমাত্র সান্ত্বনা ঈশ্বর। পরপারে খুব জলদিই দেখা হবে ভাই। হয়তো আমিও তখন সকলের অনুপ্রেরণার গল্প হয়ে উঠব। তোমার কবজিতে রাখি পরিয়ে দিয়ে প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো, আনন্দে থাকো। অনেক ভালোবাসা।–গুড়িয়া দি।’
এই পোস্টে রয়েছে শ্বেতার বিয়ের সময় সুশান্তের কিছু ফুটেজ। যেখানে সদ্য বিয়ে হওয়া দিদিকে একরাশ আবেগ নিয়ে জড়িয়ে ধরে রেখেছেন সুশান্ত।
এ ছাড়া শৈশবের রাখি পরানোর সময়কার ছবি। ছবিটিতে ভাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্বেতা। এই পোস্ট মন কেড়ে নিল সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, ‘এখনো বিশ্বাস হয় না সুশান্ত নেই। মনে হয় কেউ না কেউ বলবে এসব মিথ্যে। সুশান্ত বেঁচে আছে।’ আরেকজন লিখলেন, ‘সুশান্ত কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। সুশান্তদের মৃত্যু হয় না। ওরা থেকেই যায় আমাদের সঙ্গে।’
উল্লেখ্য, গত ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। তাঁর সেই সময় বয়স ছিল মাত্র ৩৪। সুশান্তের মৃত্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও এখনো পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানানো হয়নি। তদন্ত এখনো চলছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে