শুটিংয়ে ফিরেছে জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হেরা ফেরি’ এর তৃতীয় ছবি ‘হেরা ফেরি ৩ ’। এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় গতকাল মঙ্গলবার থেকে মুম্বাইয়ের এমপায়ার স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
দীর্ঘ ১৬ বছর পর ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল বানানো হচ্ছে—এই গুঞ্জনটা অনেক দিনের। শোনা যাচ্ছিল, বাবু রাও, রাজু ও শ্যামের চরিত্রে আবারও পর্দায় হাসির ফোয়ারা নিয়ে আসবেন পরেশ-অক্ষয়-সুনীল। কিন্তু নভেম্বরে শোনা গিয়েছিল ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার রাজি না হওয়ায় রাজুর চরিত্রে প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিক আরিয়ানকে। এ নিয়ে ভক্তরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিক্ষোভ জানাতে থাকে। এরপর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আবারও অভিনেতার সঙ্গে মিটিং-এ বসেন। অবশেষে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির খাতিরে অক্ষয়কে রাজি করান প্রযোজক।
অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের নতুন ঘোষণার অপেক্ষায় ছিলেন দর্শক। প্রথম দুটি সিনেমা ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’ ছবিতে তাঁদের চমৎকার অভিনয় এবং অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি।
গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্যুয়ালের একটি বড় আপডেট আসে—সিনেমাটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার আর এই সিক্যুয়ালে যুক্ত হচ্ছেন তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ান। তখন জানা গিয়েছিল চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছবিতে যুক্ত হচ্ছেন না অক্ষয় কুমার। তাই বাধ্য হয়ে কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। বিষয়টি নিশ্চিতও করেছিলেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল ওরফে পর্দার বাবু রাও।
বিনোদন ও লাইফস্টাইলবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়াল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অক্ষয় কুমার।
‘হেরা ফেরি’তে নতুন মুখের এন্ট্রির বিষয়ে এক ভক্ত টুইটারে পরেশ রাওয়ালের কাছে জানতে চান, ‘হেরা ফেরি ৩ ’-এ কার্তিক আরিয়ানের অভিনয়ের খবরটি কি সত্যি? জবাবে পরেশ বলেছিলেন, ‘হ্যাঁ এটা সত্যি’। যদিও প্রযোজকের পক্ষ থেকে তখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ভক্তদের আশা ছিল প্রযোজক অবশ্যই অক্ষয়কে রাজি করানোর চেষ্টা করবেন। অবশেষে শুটিংয়ে ফেরার মাধ্যমে দর্শকেরা আবারও ‘হেরা ফেরি’ সিরিজে তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে পাবেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে