ভালোবাসা পেল পূর্ণতা, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি। গতকাল রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েন পরিণীতি। এতটাই কড়া নিরাপত্তা ছিল যে গতকাল রাতে বিয়ের কোনো ছবিই প্রকাশ্যে আসেনি। পরদিন সকালে নিজেই সেই ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী।
আজ সোমবার সকাল সকাল বিয়ের একাধিক ছবি পোস্ট করেন পরিণীতি। তবে এর মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে তাঁর মাথার ওড়না। দিদি প্রিয়াঙ্কার মতোই বিয়েতে লম্বা ওড়না মাথায় পরিণীতি সেদিন সেজেছিলেন।
বিয়েতে পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। এর সঙ্গে ম্যাচিং করেই পরেন ওড়না। আর ওড়নাটা ছিল বিশেষ, কারণ তাতে সোনালি সুতোয় হিন্দিতে লেখা ছিল রাঘবের নাম।
মনীশ মালহোত্রার ডিজাইন করা এই পোশাক যে সকলের নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। লেহেঙ্গার মধ্যেও ছিল নতুনত্বের ছোঁয়া। আর তাঁর ওড়না তো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। মনীশ মালহোত্রা মানেই নতুন কিছু, তাঁর ডিজাইনের এই ওড়না এবার ট্রেন্ড সেট করে কি না সেটাই দেখার!
অভিনেত্রী এদিন তাঁর বিয়ের ছবি শেয়ার করে লেখেন, ‘সকালের নাশতার টেবিলের প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় জানত। এই দিনটির জন্য কতই না অপেক্ষা করলাম, অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য! একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, এখন থেকে আমাদের চিরকালের জার্নি শুরু হলো।’
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত এপ্রিলে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
এরপর গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৩ ঘণ্টা আগে