সন্তানদের স্বার্থে সংসারে ফিরছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকী। গত সোমবার সন্তানদের নিয়ে নিজেদের ১৪তম বিবাহবার্ষিকী পালন করেছেন একসঙ্গে। নওয়াজ পত্নী আলিয়ার ইনস্টাগ্রামে সে পোস্টে যেন নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। সন্তানদের স্বার্থে অতীত ভুলে নিজের সংসারকে আগলে ধরতে চাইছেন তাঁরা।
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আলিয়া বলেন, ‘তৃতীয় ব্যক্তির কারণে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু, এখন সেই ভুল বোঝাবুঝি আমাদের জীবন থেকে চলে গেছে। আমাদের সন্তানদের স্বার্থে আমরা নিজেদের ঝামেলা মিটিয়েছে। এখন জীবনে একসঙ্গে থাকার কোনও বিকল্প নেই, কারণ ওরা বড় হচ্ছে। এ ছাড়া, আমাদের কন্যা শোরা নওয়াজের খুব আদরের, এসব নিয়ে ও খুবই বিরক্ত। ও এটা সহ্য করতে পারেনি। তাই আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
ইতিমধ্যেই মুম্বাই ফিরেছেন নওয়াজুদ্দিন। আলিয়া জানিয়েছেন, ছুটি শুরু হওয়ায় তিনি সন্তানদের নিয়ে দুবাই থেকে ভারতে আসবেন।
উল্লেখ্য, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আলিয়া আনন্দ পাণ্ডে ২০১০ সালে বিয়ে করেছিলেন। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে সুখে সংসার করছিলেন দুজনে। এরই মধ্যে ২০২০ সালে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। যা আদালত পর্যন্তও গড়ায়। নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন আলিয়া।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে