ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে