
অস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য ‘আল্লারাখা রাহমান’ নামটি প্রস্তাব করেছিলেন। ধর্মান্তরের আগে তাঁর নাম ছিল এ এস দিলীপ কুমার।
এ আর রাহমানের কথায় উঠে আসে তাঁর আধ্যাত্মিক যাত্রার শুরুর দিকের কথা। তাঁর বাবার অকালমৃত্যু তাঁকে আধ্যাত্মিকতার পথে চালিত করে। তিনি জানান, মা ছিলেন ধর্মপ্রাণ হিন্দু, আধ্যাত্মিকতার প্রতি সর্বদা তিনি আগ্রহী ছিলেন। তাঁদের বাড়িতে হিন্দু ধর্মীয় ছবির পাশাপাশি মাদার মেরি এবং মক্কা-মদিনার পবিত্র স্থানের ছবিও ছিল।
এ আর রাহমান স্মরণ করেন, নতুন পরিচয়ের সন্ধানে থাকার সময়ই তাঁর ছোট বোনের কোষ্ঠী বিচার করানোর জন্য তাঁরা এক হিন্দু জ্যোতিষীর কাছে যান। সেই জ্যোতিষীই তাঁকে ‘আবদুর রহমান’ এবং ‘আবদুর রহিম’ নামের পরামর্শ দেন। এ আর রাহমান বলেন, ‘সেই মুহূর্তে আমার “রাহমান” নামটি ভীষণ পছন্দ হয়।’ এভাবেই, একজন হিন্দু জ্যোতিষীর পরামর্শে তিনি নতুন মুসলিম নাম পান।
সুফি ইসলাম গ্রহণের সিদ্ধান্তের বিষয়ে এ আর রাহমান স্পষ্ট করে বলেন, এই পথে আসার জন্য কারও কাছ থেকে কোনো প্রকার চাপ ছিল না। তাঁর মতে, ‘সুফিবাদের পথে কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত করে না। আপনার মন থেকে এলে তবেই আপনি অনুসরণ করবেন।’
বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে বলেন, জীবনের পথ বাছাইয়ের ক্ষেত্রে তাঁর উপলব্ধি ছিল—একটি নির্দিষ্ট পথে স্থির থাকা ভালো। এই প্রসঙ্গে তিনি বলেন, সুফিবাদের পথটি আধ্যাত্মিকভাবে তাঁর ও তাঁর মায়ের জীবন উন্নত করেছে। তিনি অনুভব করেন, এই পথটিই তাঁদের জন্য সেরা ছিল, তাই তাঁরা সুফি ইসলামকে গ্রহণ করেন। যেহেতু তাঁরা শিল্পী ছিলেন, তাই ধর্মান্তর নিয়ে তাঁদের আশপাশের মানুষজন বিশেষ মাথা ঘামাননি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে