
‘দাবাং’ সালমান খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা। ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন অভিনব কশ্যপ। দাবাংয়ের সাফল্যের পর এর সিকুয়েলকে কেন্দ্র করে সালমানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান অভিনব। ওই সময় তিনি অভিযোগ করেছিলেন, সালমানের কারণে তাঁর ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। এবার দাবাং-এর ১৫ বছর পূর্তির আগে, এক সাক্ষাৎকারে সালমানের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন এই পরিচালক।
স্ক্রিন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের আচরণ নিয়ে অভিনব কশ্যপের সরাসরি মন্তব্য, ‘তিনি একজন গুন্ডা’। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘সালমান কখনো অভিনয়ে আগ্রহ দেখাননি। গত ২৫ বছর ধরে তাঁর মধ্যে কোনো শিল্পীসত্তা নেই। তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন। তারকা খেতাবের প্রতিই তাঁর যত আগ্রহ, কিন্তু অভিনয়ের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তিনি একজন গুন্ডা প্রকৃতির মানুষ।’
অভিনবের মতে, সালমান খান এবং তাঁর পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। দাবাং পরিচালক বলেন, ‘ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে তাল না মিলিয়ে চলেন, ওরা আপনাকে টার্গেট করবে। ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকা এই পরিবার পুরো প্রক্রিয়াটাই নিয়ন্ত্রণ করে। এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা শিল্পের গলা টিপে ধরার কৌশল।’
দাবাংয়ের পর আর মাত্র একটিই সিনেমা বানিয়েছেন অভিনব কশ্যপ। রণবীর কাপুরকে নিয়ে তৈরি ‘বেশরম’ নামের সিনেমাটি বক্স অফিসে অত সাড়া ফেলতে পারেনি। নিজের ক্যারিয়ারের পতনের পেছনে সালমান খানকেই দোষী করেন অভিনব। তবে এ ধরনের অভিযোগ সত্য নয় বলে বিগ বসের মঞ্চে জানিয়েছেন সালমান।

বিগ বস ১৯-এর সাম্প্রতিক একটি পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী শাহনাজ গিল। সালমানের প্রশংসা করে শাহনাজ বলেন, ‘আপনি কত মানুষের ক্যারিয়ার তৈরি করে দিয়েছেন!’ ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জারিন খান, ডেইজি শাহ, পুলকিত সম্রাট, আয়ুষ শর্মাসহ অনেকের ক্যারিয়ারের পেছনে রয়েছে সালমানের অবদান। সে কথাই বলছিলেন শাহনাজ। সালমান অবশ্য বিনয়ী হয়ে বলেন, ‘আমি আবার কখন কার ক্যারিয়ার তৈরি করে দিলাম? এ ক্ষমতা শুধু সৃষ্টিকর্তারই আছে।’
এরপরই অভিযোগ প্রসঙ্গে কথা বলেন সালমান, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম? সে ক্ষমতা যদি আমার থাকত, তাহলে প্রথমে আমি নিজের ক্যারিয়ারই ধ্বংস করতাম।’

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১০ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে