
বলিউড অভিনেত্রী কঙ্গনাকে নিয়ে বিতর্ক যেন কাটছেই না। ভারতীয় রাজনীতি বা বলিউডপাড়ার স্বজনপ্রীতি যা নিয়েই মুখ খোলেন, সে নিয়েই শুরু হয় বিতর্ক। কৃষক আন্দোলনের কথা তুলনায় টেনেছেন বাংলাদেশ প্রসঙ্গ। তবে কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে এমন ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে আদালতের আইনি নোটিশ পেয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম বলছে, উত্তর প্রদেশের আগরার এমপি-এমএলএ আদালত থেকে তাকে নোটিশ পেলেন কঙ্গনা। রমাশঙ্কর শর্মা নামের এক আইনজীবীর অভিযোগ অনুযায়ী, কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কঙ্গনা। আর সে কারণে কঙ্গনাকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে কঙ্গনার জবাব চাওয়া হয়েছে।
কী মন্তব্য করেছিলেন কঙ্গনা?
২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন কঙ্গনা ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’ এই পোস্টে কঙ্গনা লাল বাহাদুর শাস্ত্রীর ১২০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন।
এর আগে আগস্ট মাসে কঙ্গনা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।’
তিনি এই পোস্টে আরও লেখেন, ‘কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে।’
আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন কঙ্গনা। ফলে কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট আসে কঙ্গনার বিরুদ্ধে।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে অশ্লীল কটাক্ষ করেছেন। গডসে উপাসকেরা বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য টানেন। নরেন্দ্র মোদী কি তাঁর দলের নতুন গডসে ভক্তকে আন্তরিকভাবে ক্ষমা করবেন? জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহীদ আছেন। সবারই সম্মান প্রাপ্য।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে