দীর্ঘদিনের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমেই শুটিংয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকের সঙ্গে মতানৈক্যের কারণে ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এমনকি পারিশ্রমিকও দাবি করেছিলেন আগের চেয়ে বেশি। কিন্তু এসব শর্তে একমত হতে পারেননি পরিচালক। শেষ পর্যন্ত পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে সিনেমা থেকেই বাদ পড়তে হয় দীপিকাকে।
তাহলে দীপিকা শুটিংয়ে ফিরছেন কবে? জানা গেল সে খবর। দীর্ঘদিনের সহকর্মী শাহরুখ খানের হাত ধরেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন দীপিকা। সব ঠিক থাকলে আগামী অক্টোবরেই শুটিং করবেন রেড চিলিস এন্টারটেইনমেন্টের ‘কিং’ সিনেমার। এই সিনেমায় থাকছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
কিং সিনেমার সেট থেকে ফিরে দীপিকা যাবেন অ্যাটলির শুটিং সেটে। অ্যাটলির ‘এএ২২এক্সএ৬’ সিনেমায় ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এই সিনেমার জন্য মোট ১০০ দিন বরাদ্দ রেখেছেন অভিনেত্রী। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর প্রমুখ।
গত বছর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা-রণবীরের কন্যা দুয়া। তারও আগে থেকে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন দীপিকা। মা হওয়ার পর সন্তানকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মা হিসেবে পুরোটা সময় কন্যা দুয়ার সঙ্গে কাটাবেন বলে ঠিক করেছিলেন। সন্তান জন্মের প্রায় এক বছর পর এবার শুটিংয়ে ফেরার জন্য প্রস্তুত দীপিকা পাড়ুকোন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে