
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী সোনু নিগম। তিনি দীর্ঘদিন সুরকার-গায়ক এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এই সংগীত কিংবদন্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য ও আচরণ নিয়ে কথা বলেছেন।
সোনু নিগম বলেছেন, এ আর রহমান একজন আপাদমস্তক পেশাদার। তিনি কখনো তাঁর কাজের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত হতে দেন না। সোনু নিগম স্মরণ করেন, এ আর রহমানের সঙ্গে তাঁর প্রথম কাজ ‘দৌড়’ সিনেমায়। ওই সিনেমায় গান রেকর্ড করার সময় সৃজনশীলতার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন এ আর রহমান।
ওটু ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সোনু নিগম।
সোনু নিগম বলেন, ‘তিনি (এ আর রহমান) ব্যক্তিগত সম্পর্ক রাখেন না। তিনি একান্ত ব্যক্তিগত সম্পর্ক রাখার মতো মানুষই নন। তিনি কারও সামনে সহজে খোলামেলা কথা বলেন না। অন্তত আমি তাঁকে তেমনটি দেখিনি। হয়তো তিনি তাঁর পুরোনো বন্ধুদের সামনে খোলামেলা কথা বলেন, যাঁরা তাঁকে দিলীপ নামে চেনেন।’
চাপা স্বভাবের এ আর রহমান সম্পর্কে সোনু নিগম আরও বলেন, ‘কিন্তু আমি তাঁকে কারও সঙ্গে সহজে খোলামেলা হতে কিংবা কারও সঙ্গে গভীর সম্পর্কে জড়াতে দেখিনি। তিনি খুব বন্ধুবৎসল ব্যক্তি নন। তিনি শুধুই তাঁর কাজের মধ্যে ডুবে থাকেন।’
অন্যের সম্পর্কে মন্তব্য করতে পছন্দ করেন না এ আর রহমান। কারও সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ তাঁর ধাতে নেই। সোনু নিগম বলেন, ‘এ আর রহমান কারও সম্পর্কে খারাপ কথা বলেন না। তিনি তাঁর কাজ আর প্রার্থনার মধ্যেই ডুবে থাকেন। তিনি কাজ করেন আর প্রার্থনা করেন। তিনি কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। তিনি কারও মনে আঘাত দেন না। তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলেন না।’
এ আর রহমানকে বলিউড ইন্ডাস্ট্রিতে এক অনন্য ব্যক্তিত্ব উল্লেখ করে সোনু নিগম বলেন, ‘তিনি আলাদা। হয়তো তিনি তাঁর পরিবারের প্রতি নিবেদিত, তবে আমি তাঁকে অন্যদের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ হতে দেখিনি। তিনি কাউকে তাঁর খুব কাছাকাছি আসতে দেন না।’
যুক্তরাষ্ট্রে একটি সফরের কথা স্মরণ করে সোনু নিগম বলেন, ওই সফলে দুজনের সৌজন্য বিনিময় হয়েছিল। সোনু বলেন, ‘তিনি গসিপ (খোশগল্প) করতে জানেন না। এটা তাঁর কোনো ত্রুটি নয়। তিনি এমনই। তিনি আমার বা অন্য কারও সম্পর্কে কিছু জানতে চান না এবং তিনি চান না কেউ তাঁর সম্পর্কে কিছু জানুক। তিনি অনন্য ব্যক্তিত্ব।’
এ আর রহমানের ব্যক্তিগত জীবন আলোচনায় আসে গত নভেম্বরে, যখন স্ত্রী সায়রা বানুর সঙ্গে তিন দশকের সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা আসে। সেই সময় এ আর রহমানের ভগ্নিপতির একটি পুরোনো সাক্ষাৎকার আবারও অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে এ আর রহমান সম্পর্কে তিনি বলেন, এই সংগীত কিংবদন্তি খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তিনি গসিপে আগ্রহী নন।
এ আর রহমান ও সোনু নিগম ‘সাতরঙ্গি রে’ (দিল সে), ‘আয়ো রে সখী’ (ওয়াটার)-এর মতো গান তৈরিতে একসঙ্গে কাজ করেছেন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে