অভিনয়ের চেয়ে বরাবরই ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়েই বেশি কথা হয়। আর সেই সৌন্দর্যকে ‘প্লাস্টিক’ তকমা দিয়েছিলেন ইমরান হাশমি। ‘প্লাস্টিক বিউটি’ বলে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি। সে সময় তাঁকে শুনতে হয়েছিল নানা কটু কথা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে উঠেছিলেন ইমরান। যদিও এরপর বিষয়টির জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান অভিনেতা। সম্প্রতি ইউটিউব চ্যানেল লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আবারও সামনে এনেছেন অভিনেতা। জানিয়েছেন, কখনও সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন তিনি।
সাক্ষাৎকারটিতে ইমরান হাশমি বলেন, ‘এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল।’
ইমরান হাশমি জানান, তিনি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। অভিনেত্রীর ‘হাম দিল দে চুকে সনম’ আর ইমরানের ‘কাসুর’ সিনেমার শুটিং চলছিল পাশাপাশি। ঐশ্বরিয়ার দেখা পেতে তিন ঘণ্টা তাঁর ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে ছিলেন ইমরান।ঐশ্বরিয়ার সঙ্গে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি ইমরান হাশমির। কখনো দেখা হলে ক্ষমা চাইবেন বলেও জানান অভিনেতা।
২০১৪ সালে করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ। অতিথিদের মধ্যে যিনি ভালো উত্তর দেন, বিজয়ী হিসাবে তাঁকে বিশেষ উপহার দেওয়ার নিয়ম রয়েছে এই শোয়ে। এই প্রশ্নোত্তর পর্বে ইমরানের জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা।
প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে, সেই নামই জবাবে বলতে হত ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন।
ঐশ্বর্যকে নিয়ে মন্তব্য করার ফলে রোষের কবলে পড়েন ইমরান। বলিউডে কানাঘুষা শোনা যায়, ‘বাদশাহো’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ঐশ্বরিয়া। কিন্তু এতে ইমরান অভিনয় করবেন শুনে না করে দেন অভিনেত্রী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে