
বছর দুয়েক চুপচাপ ছিলেন শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে ব্যাপক সাফল্য পাওয়ার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। নীরবে পরের সিনেমার প্রস্তুতিতে মজে ছিলেন। এ সময় ‘কিং’ সিনেমা ঘিরেই ছিল তাঁর সব মনোযোগ। ফলে ২০২৪ ও ২০২৫—পরপর দুই বছর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি তাঁর। তবে এ বছর আবারও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাহরুখ।
গতকাল কিং সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ৪৫ সেকেন্ডের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে জানানো হয়, বছর শেষে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং। বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে শাহরুখের দাপট।
অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা গেছে, তুষারে ঢাকা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করছে শাহরুখ অভিনীত চরিত্রটি। কিছুক্ষণ পরই তাকে দেখা যায় কাচের ছাদ ভেঙে একটি ভবনের ভেতর লাফিয়ে পড়তে। তার সারা শরীর রক্তাক্ত, চোখমুখে তীব্র ক্ষোভ। ঘোষণা দিলেন, ভয় নয়, আতঙ্ক ছড়াতে আসছেন তিনি।
এর আগে শাহরুখের জন্মদিনে টাইটেল রিভিলের সময় যে ভিডিও প্রকাশ করা হয়েছিল, তাতে জানা গিয়েছিল, কিং সিনেমায় ভয়ংকর এক কিলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে শাহরুখের লুক, অ্যাকশন, শ্বাসরুদ্ধকর পরিবেশ, মনকাড়া ভিজ্যুয়াল—সব মিলিয়ে কিং হয়ে উঠেছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার হলেও কেবল গুলি-বোমার লড়াই নয়, বরং শাহরুখের ক্ল্যাসিক ধাঁচের আবেগ আর সম্পর্কের গল্পও ফুটে উঠবে এতে।
কিং তৈরি হয়েছে বড় বাজেটে ও বড় আয়োজনে। ভারতের বিভিন্ন লোকেশন ছাড়াও শুটিং হয়েছে পোলান্ডে। ৩৫০ কোটি রুপি খরচ হয়েছে সিনেমাটি বানাতে। কিং আগাগোড়া শাহরুখকেন্দ্রিক হলেও এর মূল আকর্ষণ সুহানা খান। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যার। তাই সিনেমাটি নিয়ে অতিরিক্ত সতর্ক বলিউড বাদশা। দীপিকা পাড়ুকোন আছেন শাহরুখের নায়িকা হিসেবে। আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মা, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি এবং একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রানী মুখার্জিকে।
কিং সিনেমায় প্রথম দিকে শাহরুখেরও একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা ছিল। পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের। ওই সময় গল্পের কেন্দ্রে ছিল সুহানা খানের চরিত্রটি। পরে সিদ্ধার্থ আনন্দ গল্পটির নতুন ভার্সন শোনান শাহরুখকে। তাঁরও খুব পছন্দ হয়। তাতে সিনেমার আয়োজন বাড়ে, বাজেট বাড়ে। কিংয়ের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন শাহরুখ খান।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে