মুক্তি আসন্ন ‘দোবারা’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাপসী পান্নু। এমনই একটি ইভেন্টে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ কখনো তাঁকে দেখা না যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, কেন তিনি কফি উইথ করণে আমন্ত্রণ পান না। এই প্রসঙ্গে তাপসী হাসতে হাসতেই বলেন, ‘আমার যৌন জীবন কফি উইথ করণে আমন্ত্রিত হওয়ার মতো আকর্ষণীয় নয়!’
কফি উইথ করণ ৭-এর সাম্প্রতিক পর্বে অতিথি হয়েছিলেন কারিনা কাপুর এবং আমির খান। এ সময় তাঁরা সেলিব্রিটিদের যৌন জীবন নিয়ে কথা বলতে বেশি আগ্রহের কারণে করণ জোহরকে তুলোধুনো করেছিলেন।
শো চলাকালে করণ জোহর কারিনা কাপুরকে সন্তান নেওয়ার পর তাঁর যৌন জীবন সম্পর্কে জিজ্ঞেস করেন। অভিনেত্রী উত্তর দিয়েছিলেন যে, করণের তো সেটি জানার কথা। কারণ তাঁরও তো যশ এবং রুহি নামে দুটি সন্তান রয়েছে। এ কথা শুনে করণ বলেন, ‘আপনি আমার যৌন জীবন নিয়ে বাজে কথা বলছেন, আমার মা এই শো দেখছেন।’ আমির খান সঙ্গে সঙ্গে তাঁকে প্রশ্ন করেন, ‘আপনার মা অন্যের যৌন জীবন নিয়ে কথা বললে কিছু মনে করেন না? ক্যাসে সাওয়াল পোছ রাহা হ্যায় (সেই প্রশ্নগুলো কেমন)?’
তাপসী পান্নু অভিনীত দোবারা শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এবং একতা কাপুর প্রযোজিত চলচ্চিত্রটির প্রিমিয়ার হয় লন্ডন ভারতীয় চলচ্চিত্র উৎসবে। রহস্যমূলক গল্পের সিনেমাটিতে পাভেল গুলাটি এবং এম. নাসার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ চলচ্চিত্র মিরাজ-এর রিমেক। এটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তাপসী পান্নুকে সবশেষ স্পোর্টস বায়োপিক ‘শাবাশ মিঠু’তে দেখা গিয়েছিল। দোবারা ছাড়াও শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমাতেও তাঁকে দেখা যাবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে