বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ভক্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী মিনু। অভিনেতার সবকিছুর খবর রাখেন তিনি। ফ্যান পেজ ও গ্রুপগুলোতে আপডেটের অপেক্ষায় থাকেন সব সময়। এক ফ্যান পেজের অ্যাডমিনদের কাছে থেকে খবর আসে, জীবন সংকটে আছেন সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারা আদভানি খুনের হুমকি দিয়ে ও কালো জাদু করে বিয়ে করেছেন তাঁকে। বর্তমানে সিদ্ধার্থ বেশ সংকটে আছেন, তাঁর টাকার খুব প্রয়োজন। প্রিয় তারকার বিপদ শুনে সঙ্গে সঙ্গে ৫০ লাখ রুপি দিয়ে দেন এ ভক্ত। কিন্তু পরে বুঝতে পারেন, তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন।
প্রতারণার বিষয়টি সিদ্ধার্থ মালহোত্রারও নজরে আসে। এরপরই ভক্তদের সতর্ক করেন অভিনেতা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, আমার নাম করে সোশ্যাল মিডিয়াতে জালিয়াতি হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দাবি, তাদের সঙ্গে আমার পরিবারের যোগাযোগ আছে। আমি সবাইকে বলতে চাই, আমি বা আমার পরিবারের কেউ এই ধরনের কাজ সমর্থন করে না।’
মানুষ যাতে এই ধরনের জালিয়াতিতে বিশ্বাস না করেন, সেই আবেদনও করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘এই ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করব। কারও কাছ থেকে যদি সন্দেহজনক অনুরোধ পান, অবিলম্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিযোগ জানান। ভুল খবর ছড়ানো থেকে বিরত থাকুন।’
উল্লেখ্য, এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করে এই জালিয়াতির কথা জানান যুক্তরাষ্ট্রের বাসিন্দা মিনু। তিনি জানান, আলিজা ও হুসনা পারভিন নামে দু’জন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাঁকে। সমস্ত গল্প বিশ্বাস করেই জালিয়াতির ফাঁদে পা দিয়েছিলেন সিদ্ধার্থের এ ভক্ত।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২৩ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে