কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান ছেলে সন্তানের মা হয়েছেন। মা এবং নবজাতক ভালো আছেন। কিন্তু এখনও তাঁর ছেলের পিতৃপরিচয় রয়েছে আড়ালেই। নুসরাত যদি পিতৃপরিচয় ছাড়াই সন্তানকে বড় করে তোলেন, তবে তিনি প্রথম নন, ভারতের অনেক তারকাই একা বড় করেছেন সন্তানকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
সুস্মিতা সেন
সালটা ২০০০, মাত্র ২৫ বছর বয়সে কন্যা সন্তান দত্তক নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। নাম রেখেছিলেন রিনি। ওই বয়সে সুস্মিতার এমন এক কঠিন সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছিলেন। পরবর্তীকালে ২০১০ সালে আলিশাকে দত্তক নেন সুস্মিতা। তারপর থেকে একাই নিজের মনের মতো করে দুই মেয়েকে বড় করছেন সুস্মিতা সেন। এখন পর্যন্ত বিয়ে করেননি তিনি। সুস্মিতা মনে করেন, তিনি একাই তাঁর সন্তানদের মা এবং বাবার ভালবাসা দিতে পারবেন।
নীনা গুপ্তা
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নীনা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। কিন্তু ভিভ আগে থেকেই বিবাহিত ছিলেন। ফলে নীনাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি তিনি। কিন্তু নীনা জন্ম দিয়েছিলেন মাসাবাকে। একাই তাঁকে বড় করে তোলেন নীনা। বর্তমানে মাসাবা বলিউডের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার।
করণ জোহর
২০১৭ সালে সারোগেট (গর্ভ ভাড়া) শিশুর বাবা হন পরিচালক-প্রযোজক করণ জোহর। যমজ দুই ভাই-বোনের নাম রেখেছেন যশ এবং রুহি। মা হীরু জোহরের সহায়তায় সন্তানদের বড় করছেন তিনি।
একতা কাপুর
২০১৯ সালে একতা কাপুর সারোগেসির মাধ্যমে মা হন। বিয়ে না করেই পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রাভী। বলিউডের এ সময়ের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা এবং বালাজি প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা একতা কাপুর জানিয়েছেন, তিনি আরেকটা সন্তান দত্তক নেবেন। তিনি বলেন, ‘আমাদের সমাজে প্রচুর নারী আছেন যারা সন্তান জন্ম দিতে না পারলে নিজের জীবনটাকে অসম্পূর্ণ মনে করে থাকেন। মা হওয়াটা নিঃসন্দেহে একটা অসামান্য অনুভূতি, কিন্তু এর মানে এই নয় যে, নিজে জন্ম দিতে না পারলে আর মা হওয়ার কোনো উপায় নেই।’
সাক্ষী তানওয়ার
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তানওয়ার। তিনি এখন বড় পর্দাতেও পরিচিত মুখ। এ অভিনেত্রী টেলিভিশন জগতে পা রেখেছিলেন ২০০০ সালে ‘কাহানি ঘর ঘর কি’ সিরিয়ালের মাধ্যমে। এর পরে তাঁর জীবনের আরও এক বড় সুযোগ আসে ২০১১ সালে- ‘বড়ি আচ্ছি লাগতি হ্যায়’ টেলিভিশন সিরিয়ালে। ২০১৮ সালে একটি কন্যা সন্তান দত্তক নেন তিনি। তার নাম রাখেন দিত্বা। তিনি বলেন, ‘মাতৃত্ববোধকে জাগানোর জন্য বিয়ে করতেই হবে এমনটা একেবারেই নয়।’
তুষার কাপুর
বিয়ের পিঁড়িতে এখনো বসেননি তুষার কাপুর। কিন্তু পুত্র সন্তানের বাবা হয়ে গেছেন তিনি! কৃত্রিম উপায়ে অর্থাৎ সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন ৪৪ বছর বয়সী এই অভিনেতা। ‘গোলমাল’ খ্যাত এই তারকা তাঁর পুত্র সন্তানের নাম রেখেছেন লক্ষ্য। তুষার কাপুর বলেন, ‘আমার এই সিদ্ধান্তে পরিবারকে পাশে পেয়েছি। প্রথমে ভেবেছিলাম, আমার ছেলে লক্ষ্য আসার পর অনেক সমালোচনা হবে। কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু, সংবাদমাধ্যম, বলিউডসহ সবাই খোলা মনে আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’ তুষার কাপুর এ প্রসঙ্গে আরও বলেন, ‘শুটিংয়ের সময় লক্ষ্যকে সেটে নিয়ে যাই। এমনকি আউটডোর শুটিংয়ে ও আমার সঙ্গেই থাকে বেশিরভাগ সময়।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
২ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১২ ঘণ্টা আগে