‘ডন’ নিয়ে বলিউডে বেশ চর্চা চলছে। অমিতাভ-শাহরুখের উত্তরসূরি হিসেবে রণবীর সিংয়ের অন্তর্ভুক্তিতে ‘ডন’ ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। সম্প্রতি শাহরুখের পর প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সবকিছু মিলিয়ে নতুন লাইনআপে হাজির হচ্ছেন নির্মাতারা। এবার টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে ‘ডন’ নিয়ে বড় ছক কষেছেন নির্মাতারা, ২৭৫ কোটি রুপির বড় বাজেটে নির্মাণ করা হবে সিনেমাটি।
ফারহান আখতার ও প্রযোজক রিতেশ সিধওয়ানি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে প্রথমবার ‘ডন’ সিনেমাটি নির্মাণ করেন ফারহান। ফারহানের নির্মিত সিনেমাটির জনপ্রিয়তায় ২০১১ সালে দ্বিতীয় পর্ব বানিয়ে ফেলেন তিনি। সিনেমা দুটি বড় বাজেটে নির্মাণ না হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পায়।
তবে এবার নির্মাতারা হাঁটছেন ভিন্ন পরিকল্পনায়, ভারতীয় সিনেমার দর্শকদের বাইরে বিশ্বব্যাপী দর্শকদের কথা মাথায় রেখে ২৭৫ কোটি রুপির বড় বাজেটে নির্মিত হবে সিনেমাটি।
সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন হলিউডের নামি নির্মাতারা। এ ছাড়া ভিএফএক্স থেকে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্যও বড় বাজেট খরচ করবেন নির্মাতারা।
উল্লেখ্য, জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ান বলিউড বাদশা শাহরুখ খান। কারণ হিসেবে তিনি তখন জানান, এই চরিত্রে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। এরপরই ২০২৩ সালের আগস্টে ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাতে ‘ডন’ চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করেন নির্মাতারা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে