
নব্বইয়ের দশকে বলিউডের বাজার অনেকটা ফুলে-ফেঁপে ওঠে। সিনেমার বাজেট যেমন কয়েক গুণ বেড়েছে ওই সময়, তেমনি তারকাদের পারিশ্রমিকও। অনেক তারকা সিনেমাপ্রতি এক কোটি রুপি পারিশ্রমিক নিতে শুরু করেন। বিভিন্ন ব্র্যান্ডের প্রচার ও প্রসারে তারকাদের অংশগ্রহণ বাড়তে থাকে। অনেক তারকা ব্যবসাও শুরু করেন। ফলে বলিউড তারকাদের মিলিয়নিয়ার হতে বেশি সময় লাগেনি।
বিশ্বের সেরা ধনী চলচ্চিত্র তারকাদের তালিকা করলে এখন বলিউডের অনেকের নামই উঠে আসে। কয়েক দশক আগেও সেটা অকল্পনীয় ছিল। এটা যে শুধু পুরুষ তারকাদের বেলায়, তা নয়; নারীরাও এগিয়ে গেছেন সমানতালে।
বলিউডের অভিনেত্রীরা কে কত সম্পদের মালিক, তার একটি তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি। হুরুন রিচ লিস্ট নামের ওই তালিকায় শীর্ষ স্থানে আছেন এমন একজন অভিনেত্রী, যিনি এখন সিনেমায় আগের মতো নিয়মিত নন। গত এক দশকে কোনো হিট সিনেমাও নেই তাঁর।
অথচ সেই জুহি চাওলাই এখন ভারতের শীর্ষ ধনী অভিনেত্রী। বলিউডের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখের দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার তিনি।হুরুন রিচ লিস্ট অনুযায়ী, সম্পদের দিক থেকে শাহরুখ খানের পরেই জুহির অবস্থান। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার ৬০০ কোটি রুপি।
বলিউডের অন্যান্য অভিনেত্রীর তুলনায় সম্পদের দিক থেকে জুহি কয়েক গুণ এগিয়ে। জুহির পর ঐশ্বরিয়া রাই আছেন দ্বিতীয় স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ৮৫০ কোটি রুপি। নিজের কয়েকটি ব্র্যান্ড, প্রযোজনা প্রতিষ্ঠান আর হলিউডের সিনেমা অভিনয়—এসব ক্ষেত্র থেকে প্রিয়াঙ্কা চোপড়ার আয়ও কম নয়। ৬৫০ কোটি রুপির মালিক হয়ে তিনি আছেন তৃতীয় অবস্থানে।
চতুর্থ অবস্থানে আছেন আলিয়া ভাট। তাঁরও নানামাত্রিক ব্যবসা আছে। আলিয়ার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি। আর ৫০০ কোটি রুপি নিয়ে এ তালিকায় দীপিকা পাড়ুকোন আছেন পঞ্চম স্থানে। এ চারজনের তুলনায় জুহি চাওলা এতটাই এগিয়ে আছেন যে তাঁদের সম্পদ একত্র করলেও জুহির সমান হবে না।
নব্বইয়ের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন জুহি। সিনেমা থেকে অনেক অর্থ আয় করেছেন। তবে জুহির এই বিপুল সম্পদের পেছনে সিনেমার চেয়ে অনেক বেশি অবদান রেখেছে নানামাত্রিক ব্যবসা।
রেড চিলিজ গ্রুপের অন্যতম অংশীদার তিনি। কলকাতা নাইট রাইডার্সসহ কয়েকটি ক্রিকেট দলে বিনিয়োগ আছে তাঁর। রিয়েল এস্টেটেও জুহির বিনিয়োগের পরিমাণ কম নয়। এ ছাড়া তাঁর মিলিয়নিয়ার স্বামী জয় মেহতার সঙ্গেও অনেক ব্যবসায় যুক্ত আছেন জুহি।

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
১ সেকেন্ড আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে