ভারতীয় অভিনেত্রী ও মডেল সোনাল চৌহান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু তাঁর। প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ওয়ার্ল্ড ট্যুরিজম’ খেতাব জেতেন তিনি। ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু। এই চলচ্চিত্রের মাধ্যমেই তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
সোনাল চৌহান ভারতের উত্তর প্রদেশের রাজপুত রাজপরিবারের সদস্য।
সোনাল দিল্লি পাবলিক স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর দিল্লির গার্গি কলেজ থেকে স্নাতক করেন।
হিমেশ রেশমিয়ার ‘আপ কা সুরুর’ মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। মডেলিং দিয়েই বলিউডে প্রবেশ করেন তিনি।
‘জান্নাত’ সিনেমার পরিচালক কুনাল দেশমুখ সোনালকে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখতে পান এবং সেখানেই তাঁকে সিনেমার কাজের প্রস্তাব দেন।
কুনাল দেশমুখ পরিচালিত ‘জান্নাত’ চলচ্চিত্রের মাধ্যমে সংবাদের শিরোনামে আসেন তিনি। তবে চলচ্চিত্রটিতে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন।
২০০৮ সালে ‘রেইনবো’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর তেলুগু সিনেমায় অভিষেক হয়।
এরপর তিনি নান্দামুরি বালাকৃষ্ণের বিপরীতে ‘লিজেন্ড’ (২০১৪) চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর পরবর্তী তেলুগু চলচ্চিত্র ‘পান্ডাগা ছিস্কো’। ২০১৫ সালের শুরুতে তিনি দুটি তেলুগু চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন—প্রথমটি আরিয়ার বিপরীতে ‘সাইজ জিরো’, অন্যটি কল্যাণ রামের বিপরীতে ‘শের’ চলচ্চিত্রে।
‘বুড্ডা হোগা তেরা বাপ’, ‘পল্টন’ ও ‘জ্যাক এবং দিল’-এর মতো আলোচিত বলিউডের সিনেমায় তিনি অভিনয় করছেন।
দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা প্রভাস অভিনীত চলচ্চিত্র ‘আদিপুরুষ’-এ অভিনয় করেছেন সোনাল। ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাওয়ার কথা চলচ্চিত্রটির। 





দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে