
বলিউডের ভাই-বোনদের কথা সব সময় থাকে সংবাদের পাতায়। সম্পর্কের রসায়ন, কাজের প্রতিদ্বন্দ্বিতা, কে কার চেয়ে এগিয়ে—এই গসিপে ভরপুর থাকে সংবাদের পাতাগুলো। কিন্তু রূপালী জগতের এই লড়াইয়ের প্রভাব পরিবারের মধ্যেও যখন চলে আসে, তখন সম্পর্কে জায়গা নেয় তিক্ততা।
কিছুদিন আগেই বলিউড দেখেছিল গায়ক সহোদর আমাল ও আরমান মালিকের সম্পর্কের দ্বন্দ্ব। আমালের চেয়ে আরমানের জনপ্রিয়তা তাঁদের পরিবারে নিয়ে এসেছিল তিক্ততা। আর এর পেছনে আমাল দায়ী করেছিলেন নিজেদের বাবা-মাকে।
আবারও এমন তিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীতজগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
পোস্টে সোনু বলেন, ভাই টনি আর বোন নেহার সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। তিনি তাঁদের বড় বোন নন। তবে এই সম্পর্ক ছিন্ন হওয়ার কোনো কারণ বা কাউকে দায়ী করে কিছু বলেননি সোনু।
এই জনপ্রিয় গায়িকা লিখেছেন, ‘আপনাদের সবাইকে গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, আমি আর দুই প্রতিভাবান সুপারস্টার টনি কাক্কার ও নেহা কাক্কারের বোন নই। গভীর মানসিক যন্ত্রণা থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আজ আমার মন সত্যিই খুব খারাপ।’
বহুবার একসঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেছেন কাক্কার পরিবারের তিন ভাই-বোন। তাঁদের এই বিচ্ছেদ এবং সোনুর এমন আকস্মিক পোস্টে হতভম্ব ভক্ত ও নেটিজেনরা।
পরে পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাক্কার পরিবারের এই ভাঙনের গল্প। তবে এই পোস্টের পর সোনু, টনি বা নেহার পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। কী কারণে এমন বিচ্ছেদের সিদ্ধান্ত সোনুর আর এর জন্য কে দায়ী, তা জানতে ভক্তদের অপেক্ষা যেন বাড়ছেই।

গান, আড্ডা কিংবা কোনো সাক্ষাৎকারে এই তিন ভাই-বোনের ভালোবাসার মধুর চিত্র উঠে এসেছে সব সময়। একে অন্যের পাশে থাকা, সমর্থন করা এবং মানসিক শক্তিতে পরিণত হওয়ার গল্প শুনিয়েছেন তাঁরা। ভক্তরাও এই ভালোবাসায় সিক্ত হয়েছেন।

‘স্টোরি অব কাক্কার’ শোতে এই ভাই-বোনেরা জানিয়েছিলেন, আজকের এই জনপ্রিয়তায় পৌঁছাতে নেহা ও তাঁর পরিবারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা ঘরে সবাই মিলে থাকতেন। এমনকি অর্থসংকটের কারণে নেহাকে পৃথিবীর আলোই দেখাতে চাননি তাঁদের বাবা-মা। ভ্রূণ অবস্থাতেই নষ্ট করে দিতে চেয়েছিলেন বলে শোতে জানান টনি কাক্কার। সোনু, টনি ও নেহা এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন গাইতেন।
আরও খবর পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে