সারা বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খান অভিনীত বলিউড সিনেমা ‘টাইগার থ্রি’। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ যখন চরমে তখন এল নতুন খবর, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে ‘টাইগার ৩’ তে দেখা যাবে হৃতিক রোশনকে। ‘ওয়ার’ সিনেমার কবির চরিত্রে সিনেমায় ক্যামিও দেবেন হৃতিক। যদি এমনই হয় তাহলে সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সালমান, শাহরুখ ও হৃতিককে।
যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমাতে। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার ৩ ’তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’ এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে। তবে যশরাজের পক্ষ থেকে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে