পার্টিতে ব্যস্ত শাহরুখকন্যা সুহানা খান, সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে লন্ডনের এক নাইট ক্লাবে একান্তে সময় কাটাতে দেখা গেল সুহানা-অগস্ত্যকে। আর এতেই তাঁদের প্রেমের গুঞ্জন হলো আরও জোরালো।
আসলে বন্ধু এমভিএম এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার বেদান্ত মহাজনের পার্টিতে গিয়েছিলেন সুহানা-অগস্ত্য। সোশ্যাল মিডিয়ায় দুজনের সঙ্গে আলাদা করে ছবিও দিয়েছেন বেদান্ত।
অন্যদিকে অজয় দেবগণ-কাজলের মেয়ে নিশা দেবগণও পার্টিতে ছিলেন বলে শোনা যাচ্ছে। বেদান্ত-নিশার সম্পর্কের গুঞ্জনও অনেক দিনের। তবে এই পার্টির আলোচ্য জুটি সুহানা-অগস্ত্য।
জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অগস্ত্য-সুহানা। তখন থেকেই ইন্ডাস্ট্রির নানা পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। অগস্ত্যের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন সুহানা।
উল্লেখ্য, সুহানাকে সামনে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায়। এ সিনেমায় থাকছেন শাহরুখ খানও। অন্যদিকে, অগস্ত্যের পরের সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবন পরিচালিত এই সিনেমায় পরমবীর চক্র প্রাপক অরুণ ক্ষেত্রপালের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্রকে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে