রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘স্য়াম বাহাদুর’। সন্দ্বীপ রেড্ডি ভাঙার সিনেমার মতো দাপট দেখাতে না পারলেও মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ বক্স অফিসে দারুণভাবে টিকে রয়েছে। দেখতে দেখতে বক্স অফিসে পার করেছে ১৫ দিন, ভারতীয় বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।
সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, গতকাল ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বক্স অফিস থেকে ‘স্যাম বাহাদুর’ আয় করেছে ৭৬.৭৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী বক্স অফিসে এর আয় ৯০ কোটি রুপির বেশি। আয় কম হলেও বক্স অফিসে ‘স্য়াম বাহাদুর’-এর ধারাবাহিক পারফরম্যান্সে বোঝা যাচ্ছে সিনেমাটি দর্শক বেশ পছন্দ করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। তাঁর জীবনী অবলম্বনে মেঘনা গুলজার বানিয়েছেন এই সিনেমা। ১৯১৪ সালের ৩ এপ্রিল স্যাম জন্মেছিলেন পাঞ্জাবের অমৃতসরের এক পার্সি পরিবারে।
প্রসঙ্গত, সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা ভিকি কৌশল, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। এর জন্য ১৫ কেজি ওজনের পেশি তৈরি করতে হয়েছে ভিকিকে। সঙ্গে ঘোড়ার পিঠে চড়ার দক্ষতাও অর্জন করতে হয়েছে।
‘স্যাম বাহাদুর’-এর কাহিনি যৌথভাবে লিখেছেন ভবানী আয়ার, শান্তনু শ্রীবাস্তব ও মেঘনা গুলজার। ভিকি কৌশল ছাড়াও এতে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, এডওয়ার্ড সন্নেনক্লিক, শাকিব আয়ুব, শাম্মি জোনাস প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে