বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর বিবাহবিচ্ছেদের মামলা এখন ঝুলে আছে আদালতে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এর মধ্যে আলিয়ার জীবনে এসেছে বসন্ত। অন্য এক পুরুষের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিবাহবিচ্ছেদের আগেই কি তাহলে নতুন করে প্রেমে পড়লেন আলিয়া? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, নওয়াজের সঙ্গে তিক্ততার অধ্যায় ভুলে জীবনে এগোতে চান তিনি।
আলিয়া বলেন, ‘আমি জীবনের সেই সব অধ্যায় পেছনে ফেলে এগিয়েছি। এই বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের নয়, সেই সম্পর্ক বন্ধুত্বের থেকে আরও কিছুটা গাঢ়। তবে আমরা এখনই একে অপরের প্রতি কোনো রকম অঙ্গীকার করতে চাই না।’
তিনি বলেন, ‘আমার দুই সন্তান এখন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তাদের কোনোভাবেই অস্বস্তিতে ফেলতে চাই না। তবে আমার এই বন্ধু ও আমি একে অপরকে ভীষণ শ্রদ্ধা করি।’
আলিয়া আরও বলেন, ‘আমার এই সঙ্গী একজন সত্যিকারের ভদ্রলোক। তার বুদ্ধির ধার দেখেই আমি মুগ্ধ। শুধু টাকা-পয়সাই তো মানুষকে সুখী করতে পারে না, সেই ক্ষমতা শুধু মানুষেরই আছে।’
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলিয়ার জীবনের নতুন এই পুরুষ ইতালির বাসিন্দা। দুবাইয়ে আলিয়ার সঙ্গে পরিচয় হয় তাঁর। এ বিষয়ে আলিয়া বলেন, ‘আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনি। আমরা অনেক দিনের বন্ধুও। ও আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়। তবে আমারই একটু সময় লেগেছে ওর দিকে মনোযোগ দিতে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে