অসুস্থ হয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম বলছে, ৭৭ বছরের এই অভিনেত্রীর হৃদরোগ ধরা পড়েছে। চিকিৎসকেরা তাঁকে এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমে এর আগে চাওর হয়েছিল দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে হতাশায় ভুগছেন সায়রা বানু।
ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক নীতিন গোখলে সায়রা বানুর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনও রকমের হতাশার সঙ্গে লড়াই করছেন না সায়রা বানু। এমনকি কোনও রকমের কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাছাড়া তিনি আমাদের চিকিৎসা দিতে সর্বাত্মক সহযোগিতা করছেন’।
চিকিৎসক আরও বলেন, ‘শেষবার যখন আমি এনজিওগ্রাফির কথা বলেছিলাম, তিনি তাতে সায় দিয়েছেন। তবে তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে তখন করা হবে। তাহলে এড়িয়ে যাওয়ার বা না বলার প্রশ্ন কোথায় এখানে?’ ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছিল, দিলীপ কুমার মারা যাওয়ার পর ঠিকমতো ওষুধ সেবন করছিলেন না। শারীরিকভাবে এজন্যই ভীষণ ভেঙে পড়েন। এমনকি হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসায় বাধা দিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশ হয়।
চিকিৎসক গোখলে আরও জানিয়েছেন, আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে সায়রা বানুকে। তিনি বলেন, ‘আগের থেকে অনেক ভাল আছেন, সুস্থ আছেন’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে