
গতকাল রোববার ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঋণ পরিশোধ না করায় নিলামে তোলা হয়েছে বলিউড অভিনেতা ও বিজেপির এমপি সানি দেওলের ‘জুহু ভিলা’। ব্যাংক থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়ে শোধ করতে পারেননি সানি দেওল, তাই সুদসহ ঋণ শোধ করতে তাঁর জুহুর বাংলোকে নিলামে তোলে ওই ব্যাংক।
কিন্তু এক দিন না যেতেই ওই নিলাম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে তা জানিয়েছে।
ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে জানায়, ‘অজয় সিং দেওল ওরফে সানি দেওলের যে সম্পত্তি নিলামে তোলা হয়েছিল, প্রযুক্তিগত কারণে তা প্রত্যাহার করা হয়েছে।’ কিন্তু কী সেই প্রযুক্তিগত কারণ তা স্পষ্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক অব বরোদা গতকাল রোববার জানিয়েছিল ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ই-নিলামের মাধ্যমে ৫৬ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য সানির সম্পত্তি ব্লকে রাখা হয়েছে। বলিউড অভিনেতা সানি দেওল গত বছরের ডিসেম্বর থেকে ব্যাংক অব বরোদার কাছে ৫৫ কোটি ৯৯ লাখ রুপির ঋণখেলাপি ছিলেন।
গতকাল রোববার ব্যাংক অব বরোদা জানিয়েছিল, সানি ভিলা নামে পরিচিত জুহুর ওই সম্পত্তির নিলাম ৫১ কোটি ৪৩ লাখ রুপিতে শুরু হবে। যার সর্বনিম্ন বিডের পরিমাণ ৫ কোটি ১৪ লাখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে
কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
২১ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
১ দিন আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
১ দিন আগে