একটা সময় দুই সত্ বোন জাহ্নবী, খুশির সঙ্গে একদমই সম্পর্ক ছিল না অর্জুন কাপুরের। এমনকি বাবা বনি কাপুরের সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না এই বলিউড অভিনেতার। তবে ২০১৮ সালের এক ঘটনা বদলে দেয় সবকিছু। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা ও দুই সত্ বোনের সঙ্গে অর্জুনের সম্পর্ক পাল্টে যায়। অংশুলার পাশাপাশি জাহ্নবী-খুশির সার্বক্ষণিক খোঁজ খবর নেন অর্জুন কাপুর। এখন তিনি তিন বোনের দায়িত্বশীল বড় ভাই।
আজ রবিবার (৬ মার্চ) ২৫-এ পা দিলেন জাহ্নবী। আর এদিন অর্জুন বোন জাহ্নবীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেই শুভেচ্ছায় অতীতকে এড়িয়ে গেলেন না অর্জুন। অর্জুন লেখেন, ‘আমি জানি আগের অনেকগুলো জন্মদিনে আমি তোর পাশে ছিলাম না, কিন্তু এখন আজীবন তুই আমার সঙ্গে জুড়ে থাকবি’। এই পোস্টের কমেন্ট বক্সে জাহ্নবী লেখেন, ‘লাভ ইউ’।
প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির দুই সন্তান অর্জুন ও অংশুলা। অন্যদিকে মোনার সঙ্গে সম্পর্ক ভেঙে শ্রীদেবীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বনি। ছোট থেকেই বাবার প্রতি রাগ ছিল অর্জুনের মনে। বাবা ও তাঁর অন্য পরিবারের সঙ্গে স্বাভাবিক ছিলো না অর্জুনের সম্পর্ক।
মাস কয়েক আগের এক সাক্ষাত্কারে অর্জুন জানিয়েছিলেন, দুই বোনের জন্য বাবাকে নতুন করে চিনতে পারে সে। ‘আমি বাবার সঙ্গে থাকাটা ততটা পছন্দ করতাম না, তাই থাকতামও না। সবাই বলত, আমার সঙ্গে বাবার প্রচুর মিল। কিন্তু সেটা আমি কোনও দিন বুঝতেই পারিনি। জাহ্নবী এবং খুশির জন্য সেই বাধা ভেঙে এখন আমি খাঁটি সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আমরা সবাই খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। এখন সেগুলো ছেড়ে বেরিয়ে আসার সময়… বাবার সঙ্গে সে ভাবে সময় কাটাতে পারিনি কখনও’ জানান অর্জুন।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৫ ঘণ্টা আগে