‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। ধারাবাহিকটির পর সুশান্ত বলিউডে ডাক পেলেও অঙ্কিতা সে অর্থে বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেননি। বলিউডের কিছু সিনেমায় অভিনয় করেছেন ঠিকই, তবে তারকা হয়ে উঠতে পারেননি অঙ্কিতা। যদিও এ ক্ষেত্রে অঙ্কিতার জানিয়েছেন, সুযোগ পেয়েও স্বেচ্ছায় বহু কাজ ছেড়েছেন তিনি। সেসময় ক্যারিয়ার থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন অঙ্কিতা।
সম্প্রতি বলিউড বাবলের সঙ্গে এক সাক্ষাৎকারে সুশান্ত ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন অঙ্কিতা। সেখানেই তিনি জানিয়েছেন, তিনি একসময় ক্যারিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে এখন সেটা তিনি ভুল করেছিলেন বলেই মনে করেন। এমনকি সুশান্তের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ, তখন সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন অঙ্কিতা।
অঙ্কিতা বলেন, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আজও আমার দুঃখ হয়, তবে আমি অনুতপ্ত নয়। কারণ, আমি স্বেচ্ছায় সেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলাম।’
এ ছাড়া শাহরুখ খান অভিনীত ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-সিনেমাতেও একটি চরিত্রের জন্যও অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু একই কারণে অঙ্কিতা সেই প্রস্তাবও ফিরিয়েছিলেন। তবে অঙ্কিতার কথায়, ‘আমার কোনো আক্ষেপ নেই, সত্যি বলতে কি সেসময় ক্যারিয়ারের থেকে আমি অন্য কিছুকে বেশি গুরুত্ব দিয়েছি। তা ছাড়া আমি জানতামও না কীভাবে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হয়। এখন আমিই সবাইকে বলি ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোকে আলাদা রাখতে।’
টেলিপর্দায় সুশান্ত-অঙ্কিতা জুটির জনপ্রিয়তা তুঙ্গে ছিল এক সময়। তাদের প্রেমজীবন নিয়ে কম চর্চা হয়নি। বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন তাঁরা। আচমকাই ভেঙে যায় সে সম্পর্ক।
গত বছর সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ও হয়ে উঠেছিলেন অঙ্কিতা। তখন অবশ্য আলোচনায় ছিলেন অঙ্কিতার প্রেমিক ভিকি জৈনও। সেই প্রেমিক ভিকি জৈনের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অঙ্কিতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১২ ঘণ্টা আগে