গতকাল রোববার সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে বলিউডের সব থেকে বড় পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের ফিল্ম ফেয়ারে ছিল কাপুরদের দাপট। এবারের অ্যাওয়ার্ডে জয়জয়কার রণবীর-আলিয়ার। এমনকি গত বছরের সবচেয়ে বেশি ব্যবসাসফল শাহরুখ খানকেও টেক্কা দিয়েছেন ‘অ্যানিমেল’ রণবীর কাপুর। এদিকে দীপিকা পাড়ুকোনকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।
কে, কোন ক্যাটাগরিতে কাকে হারিয়ে সেরার সেরা হলেন? একনজরে তালিকা-
সেরা সিনেমা (পপুলার)-‘টুয়েলভথ ফেল’। মনোনয়ন তালিকায় আরও ছিল-জওয়ান, ওএমজি ২, পাঠান, রকি অউর রানি। সেরা সিনেমা (ক্রিটিকস) পুরস্কার জিতেছে ‘জোরাম’। মনোনয়ন তালিকায় আরও ছিল-টুয়েলভথ ফেল, স্যাম বাহাদুর, জিগাটো, থ্রি অব আস, ভিড়, ফারাজ।
সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)। তাঁর সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন—অমিত রাই (ওএমজি ২), অ্যাটলি কুমার (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)।
‘অ্যানিমেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও ছিলেন রণবীর সিং (রকি অউর রানি), শাহরুখ খান (ডানকি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গদর ২), ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।
ক্রিটিকস ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তাঁর সঙ্গে তালিকায় আরও ছিলেন অভিষেক বচ্চন (ঘুমর), জয়দীপ অহলাট (থ্রি অব আস), মনোজ বাজপেয়ি (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভিড়), ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।
‘রকি অউর রানি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। তাঁর সঙ্গে আরও মনোনয়ন তালিকায় ছিলেন ভূমি (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদভানি (সত্য প্রেম কি কথা), রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডানকি)।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য ক্রিটিকস ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। তাঁর সঙ্গে যৌথভাবে পুরস্কার জিতেছেন ‘থ্রি অব আস’ অভিনেত্রী শেফালি শাহ। তালিকায় আরও ছিলেন দীপ্তি নাভাল (গোল্ড ফিশ), ফাতিমা সানা শেখ (ধক ধক), শায়ামি খের (ঘুমর), শাহানা গোস্বামী (জিগাটো)।
এ ছাড়া এবারের ফিল্মফেয়ারে ‘ডানকি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। ‘রকি অউর রানি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি।
সেরা লিরিকসের পুরস্কার জিতেছেন অমিতাভ ভট্টাচার্য (জরা হটকে জরা বাঁচকে), সেরা মিউজিক অ্যালবাম অ্যানিমেল, সেরা গায়ক ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি), সেরা গায়িকা শিল্পা রাও (বেশরম রং), সেরা গল্প অমিত রাই (ওএমজি ২), সেরা চিত্রনাট্য টুয়েলভথ ফেল, সেরা সংলাপ রকি অউর রানি, সেরা অভিষেক (পুরুষ) আদিত্য রাওয়াল (ফারাজ), সেরা অভিষেক (নারী) আলিজেহ অগ্নিহোত্রী (ফাররে), লাইফ টাইম অ্যাচিভমেন্ট ডেভিড ধাওয়ান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে