দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ সিনেমার বহু প্রতীক্ষিত ট্রেলার। অ্যাকশনে ভরপুর ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারদ বাড়ল আরও।
সপ্তাহ দু-এক আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার’-এর টিজার। আর তাতেই তোলপাড় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আজ সোমবার ট্রেলার প্রকাশের পরই বুঝিয়ে দিয়েছেন তিনিই বলিউডের সুলতান। ধুন্ধুমার অ্যাকশনের মেজাজেই সিনেমার পর্দায় টাইগার হিসেবে ফিরছেন বলিউড ভাইজান সালমান।
যশরাজ ফিল্মসের এই ছবির ট্রেলারের শুরুতেই ধরা দিলেন সালমানের ‘লাভ’ সিনেমার নায়িকা রেভতী। তাঁকে বলতে শোনা গেল, ‘দেশের শান্তি আর দেশের শত্রুর মধ্যেকার ব্যবধান কতটা? মাত্র একজন ব্যক্তির’। এরপরই অ্যাকশন মুডে দেখা যায় টাইগারকে। অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলছেন ভিলেন ইমরান হাশমি। টাইগারের দেশ, পরিবার সব ধ্বংস করে দেওয়ার শপথ তাঁর।
ট্রেলারে ক্যাটরিনা কাইফকে বেশকটি অ্যাকশন সিকুয়েন্সে দেখা গেছে। বিয়ের পর বক্স অফিসে ক্যাটরিনার একমাত্র রিলিজ ছিল ফোন ভূত। এবার পাওয়ার প্যাক অবতারে ফিরছেন ‘জোয়া’ চরিত্রে ক্যাটরিনা। ট্রেলারে তাঁর ক্ষিপ্রতা নজর কেড়েছে।
বহুদিন ধরেই সালমানের এই সিনেমার অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’ র অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা। আসন্ন দিওয়ালিতে তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। ৬ বছরের বিরতি পর মুক্তি পেতে যাচ্ছে ‘টাইগার ৩’।
‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে আরও অভিনয় করেছেন–আশুতোষ রাণা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। সালমানের ‘টাইগার ৩’ তে সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানের পর আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকেরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে