
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ বড় আকার ধারণ করেছে। কয়েক দিন আগেই নওয়াজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া। নওয়াজের পরিবারের বিরুদ্ধে আলিয়াকে না খাইয়ে রাখা ও গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী আলিয়া। তাঁর দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ নওয়াজুদ্দিন। এমনকি নওয়াজের মা-ও দ্বিতীয় সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাই বাধ্য হয়েই আদালতে যেতে হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা যায়।
২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় হয় আলিয়ার। মুম্বাইয়ে বছর ছয়েক একসঙ্গে থাকার পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরবর্তী সময়ে আবারও একসঙ্গে থাকা শুরু করেন দুজনে। এরপর আলিয়া দ্বিতীয় সন্তানের জন্ম দেন। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের হিসেবে মানতে নারাজ নওয়াজুদ্দিন।
আলিয়া জানান, তাঁকে সব সময় শারীরিক নির্যাতন করতেন নওয়াজ। এমনকি স্ত্রী হিসেবে কোনো দিনই তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আলিয়ার দাবি, ২০১৭ সাল থেকে তাঁরা দুজনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন আলিয়া। তবে ২০২১ সালে মামলাটি প্রত্যাহার করে নেন। ২০২২ সালের শেষের দিক থেকে আবারও বিচ্ছেদের খবর বের হয়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে